• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বরকলে নৌদূর্ঘটনায় পানিতে পড়ে নিখোঁজ উত্তরাকে চব্বিশ ঘন্টায়ও খোজ মিলেনি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2024   Saturday

রাঙামাটির বকরকল উপজেলা আইমাছড়া ইউনিয়নের জগন্নাথছড়া এলাকায় নৌ দূর্ঘটনায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোঁজ স্কুল ছাত্রী উত্তরা চাকমাকে চব্বিশ ঘন্টায় সন্ধান মিলেনি। শুক্রবার সকাল সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে। নিখোজ স্কুল ছাত্রীটি রাঙামাটি শহরের ভেদভেদী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। তার বাড়ী ৩ নং আইমাছড়া ইউনিয়নের কালাপুনছড়া গ্রামের বিদ্যা সাধন চাকমার মেয়ে।


এদিকে, শনিবার দ্বিতীয় মততো নিখোজ উত্তরা চাকমাকে খুজতে একই এলাকায় রাঙামাটির ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।


আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবিমল চাকমা জানান, শুক্রবার সকালের দিকে স্কুল ছাত্রী উত্তরা চাকমা ছোট ট্রলার বোট দিয়ে চালকসহ ১০ জন রাঙামাটি শহরে যাচ্ছিল। এ সময় জগন্নাথছড়ামুখ এলাকায় পৌছলে কাপ্তাই হ্রদে বিপরীত দিকে যাওয়া ছোট হরিনাগামী একটি লঞ্চ ট্রলার বোটের উপর চলে যায়। এতে বোটি ডুবে গেলে বাকি যাত্রীরা বেঁচে প্রাণে বেচে গেলেও নিখোঁজ হয় উত্তরা চাকমা। কয়েকদিন আাগে সে গ্রামের বাড়ী কালাপুনছড়া গ্রামে ছুটিতে গিয়েছিল। ঘটনার পর পর ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় লোকজন পুলিশ,বিজিবির সদস্যর নিখোঁজ ছাত্রীর উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে এ রির্পোট(বিকাল ৫টা) লেখা পর্ষন্ত ছাত্রীকে উদ্ধার করা যায়নি। তিনি আরো জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিউটি শেষে ১২ বিজিবির সদস্যরা রাঙামাটি থেকে ছোট হরিণায় ফিরছিলেন ভাড়া করা ওই লঞ্চটিতে করে।


বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজ উদ্দীন ভুঁইয়া সত্যতা স্বীকার করে জানান, কাপ্তাই হ্রদের জগন্নাথছড়ামুখ এলাকায় বিপরীত দিকে যাওয়া ছোট হরিনাগামী একটি লঞ্চের সাথে ছোট ট্রলার বোটের মধ্যে দুর্ঘটনায় পানিতে পড়ে নিঁেখাজ হয় স্কুল ছাত্রী উত্তরা চাকমা। এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ