• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়ি সরকারি কলেজে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2015   Sunday

রোববার খাগড়াছড়িতে খাগড়াছড়ি সরকারি কলেজে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী  পালিত হয়েছে।

 

পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দায়িত্বরত সহকারী অধ্যাপক মোঃ মোনতাজ উদ্দিন-কে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মধ্যযুগীয় বর্বর কায়দায় লাঞ্চিত ও অপমান করার প্রতিবাদে এবং লক্ষীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রী পরীক্ষার তৃতীয় ভেন্যু কেন্দ্রের আহবায়ক প্রভাষক শাফিউদ্দিন রেজা মাহমুদ-কে লক্ষীপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বিধিবহির্ভূত দন্ড প্রদানের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

 

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, খাগড়াছড়ি সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল লতিফ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজ ইউনিটের সম্পাদক এম রাশেদুল হকসহ কলেজের শিক্ষকরা।

 

অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দ গত ৯ এপ্রিল ভান্ডারিয়া সরকারি কলেজে সংঘটিত ন্যাক্কারজনক ঘটনার ও গত ১৮ এপ্রিল লক্ষীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রী পরীক্ষার ৩য় ভেন্যু কেন্দ্রের আহবায়ক-কে বিধিবহির্ভূত দন্ড প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীতে বক্তারা তীব্র ক্ষোভ ও অভিযুক্ত কর্মকর্তাদের বিচারের দাবি জানান।

 

অপরদিকে শনিবার বিকাল খাগড়াছড়ি সরকারী কলেজ শিক্ষক মিলনায়তনে একই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, খাগড়াছড়ি সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল লতিফ।

 

সভায় বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাং শাহ আলমগীর, ইংরেজীর সহযোগী অধ্যাপক মোঃ আলমগীর হাসান, ইতিহাসের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, কলেজ ইউনিটের সম্পাদক এম রাশেদুল হক এবং প্রভাষক মোঃ মহসীন আরাফাত।

 

অন্যদিকে এ ঘটনার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বাংলাদেশের  সকল সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, আলিয়া মাদ্রাসা, এইচএসটিটিআই, মাউশি অধিদপ্তর, শিক্ষা বোর্ড, নায়েম, এনসিটিবিসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল অফিস ও প্রকল্পে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন  করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ