• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2015   Saturday

বিজ্ঞান নিয়ে বলি, জীবন গড়ি শ্লোগানকে সামনে রেখে শনিবার রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে চুড়ান্ত পর্বের প্রতিযোগিতায় তীব্র প্রতিযোগিতায় ও যুক্তিখন্ডনের মধ্য দিয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। রানার্স-আপ হয়েছে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের দল নেতা মমতাজ জাহান।

 

রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় হল রুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যার বৃষ কেতু চাকমা। সুহৃদ সমাবেশ রাঙামাটির উপদেষ্টা সুনীল কান্তি দে-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাণী দয়ামীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল আল হক। স্বাগত বক্তব্যে দেন সমকালের রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন হেফাজত উল বারী সবুজ। অনুষ্ঠান প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানার্স-আপ দল রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় দল ও শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস,মেডেলে ও সার্টিফিকেট তুলে দেন। অংশ গ্রহনকারী দলগুলো হল রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়, শহীদ আব্দুল আলী একাডেমী, রাঙামটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল ও কলেজ।

 

বিতর্ক অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বিরুপ আবহাওয়ার কারণে সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু করতে হয়। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং-এর কারণে প্রতিযোগিতা কিছুটা ব্যাঘাত ঘটলেও উৎসবমূখর পরিবেশে অংশ গ্রহনকারী বিতার্কিতরা তাদের চুক্তি তর্ক খন্ড ও সাবলিল উপাস্থাপনায় বেশ উঠে।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞানীদের সহায়তায় চাষীরা চাষাবাদ করছে। সে জন্য দেশে আজ খাদ্যশস্যর উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে ১৬কোটি মানুষের কোন খাদ্য ঘাটতি নেই। দেশ এখন খাধ্যশস্যর স্বয়ং সম্পুর্ন। বর্তমান সরকার খাদ্যশস্য আমদানি না করে এখন রপ্তানি করছে। ২০১৪ সালে বাংলদেশ ১২ হাজার মেঃটন খাদ্যশস্য শ্রীলংকায় রপ্তানি করেছে।

 

প্রতিযোগিতা ও চুক্তি তর্কের মাধ্যমে অজানাকে জানা ও অচেনকে চেনার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে নেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে মেধা ও প্রতিভা বিকশিত এবং লক্ষ্যে উদ্দেশ্য পূরণ হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ