• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে
সভাপতি আবু সৈয়দ ও তাপস দাশ সাধারন সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2015   Saturday

রাঙামাটি বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ আবু সাঈদ ও সাধারন সম্পাদক পদে তাপস দাশ নির্বাচিত হয়েছেন। শুক্রবার উৎসব মূখর ও তীব্র প্রতিদ্বন্ধিতার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

 

কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত এ ভোট গ্রহন চলে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হাজী মোহাম্মদ ইসহাক ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আবদুল কাদের। এ সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৬২১ জন। মোট ১৫টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। তবে অপর দুটি পদে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।


অন্যান্য পদে যারা নির্বাচি হয়েছেন তারা হলেন, মোঃ জসিম উদ্দিন মোঃ আবদুল কাদের। সম্পাদক পদে তাপস দাশ, সহ-সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম চৌধুরী(মিন্টু), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামাল হোসেন চৌধুরী (ইকবাল), অর্থ-সম্পাদক পদে রনজিত কুমার ধর, দপ্তর সম্পাদক পদে মোঃ ইউনুস, ক্রীড়া সম্পাদক পদে মোঃ নাঈম উদ্দিন চৌধুরী, সদস্য পদে হাফেজ মোঃ ওমর ফারুক(প্রথম স্থান), মোঃ বেলাল হোসেন, বিকাশ ধর,মোঃ মাসুদ রানা,মোঃ ইউছুফ,মোঃ মোনায়মেনুল ইসলাম লালটু, মোঃ ইউছুফ সওদাগর,এম কে আরিফুল ইসলাম। এছাড়া বিনা প্রতিদ্বদ্বিতায় সহ-সভাপতি(সংরক্ষিত) পদে ডা. গঙ্গামানিক চাকমা ও তথ্য,প্রচার যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মো.হালিম শেখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ