• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে পার্বত্য প্রতিমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2015   Friday

শুক্রবার বান্দরবানের রেইছার ঘোনা পাড়াসহ কয়েকটি এলাকায় সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে। এসব প্রকল্পের উদ্ধোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

উদ্ধোধন করা এসব প্রকল্পগুলো হল বান্দরবান সদরের রেইছার ঘোনা পাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনার সেতু প্রকল্পের ৩০ লক্ষ ৩৮ হার টাকার নির্মিত একটি সেতুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১০ লক্ষটাকার অর্থায়নে নির্মিত উত্তর গোয়ালিয়া খোলার জামে মসজিদের সীমানা দেয়ালের, এলজিইডির অর্থায়নে নির্মিত সুইচা কারবারি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬২ লক্ষ টাকা ব্যয়ে পুনঃ নির্মান, পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৫ লক্ষ টাকা ব্যয়ে রেইছা লম্বাঘোনা বৌদ্ধ বিহার। এ সময় বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ,সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, রেড ক্রিসেন্টের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কাšিত দাশ,সদর ইউপি চেয়ারম্যান সাবুখই মার্মা আওয়ামীলীগ নেতা অংচালা মার্মাসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রতিমন্ত্রী আগমন উপলক্ষে রেইছা বাজার থেকে গোয়ালিয়া খোলা পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের জায়গায় জায়গায় ২০টি তোরন নির্মান করা হয়। প্রতিটি তোরনের পাশে পাশে আদিবাসি ও স্থানীয় বাঙ্গালী নর নারীরা ফলের পাপড়ি ছিটিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। প্রকল্ড উদ্বোধন শেষে উত্তর গোয়ালিয়া খোলায় সংক্ষিপ্ত এক সমাবেশে যোগ দেন প্রতিমন্ত্রী।


সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, কথায় আছে ছাগল নাচে খুটির জোরে আর আমি নাচি জননেত্রী শেখ হাসিনার জোরে। এ নাচনের কারনেই আজ পার্বত্যাঞ্চলে উন্নয়নের জোয়ার বইয়ে যাচ্ছে।


প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড। শিক্ষিত জাতি ছাড়া কোন দেশ এবং জাতি উন্নযনের শিখরে পৌঁছতে পারে না। তিনি বলেন একমাত্র আওয়ামীলীগ সরকারই শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। তিনি পার্বত্যবাসীকে সকল জাতীগত ভেদাভেদ ভুলে সরকারের উন্নয়ন কর্মকান্ডে আরও বেগবান করার জন্য সকলের সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ