• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটি আসনে জেএসএস নেতা উষাতন তালুকদার মনোনয়নপত্র জমা দিলেন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2023   Tuesday

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনে জমাদান শুরু হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশরারফ হোসেন খানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) নেতা ও সাবেক সাংসদ উষাতন তালুকদার।

 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমাদানের সময় জেএসএস নেতা ও স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন, উষাতন তালুকদারের প্রধান এজেন্ট জুয়েল চাকমা, জেএসএসের জেলা কমিটির সভাপতি ডাঃ গঙ্গামানিক চাকমা প্রমুখ।


মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের কাছে স্বতন্ত্র প্রার্থী ও জেএসএসের কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার বলেন,এলাকায় যাতে স্থায়ী সমাধান,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও এলাকায় স্থায়ী শান্তি বিরাজ করে তার জন্য এবারেও নির্বাচনে অংশ নিয়েছেন।

 

জয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে তিনি দেশের ও জনগণের সেবা যাতে করতে পারেন তার জন্য এলাকাবাসী কাছ থেকে আর্শিবাদ ও দোয়া কামনা করেন। একই সাথে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ন নির্বাচন হয়, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নিরিবিলি ও নিরাপদ ভোট প্রদান করতে পারেন তার প্রত্যাশা করেন।

 

মনোনয়নপত্র জমাদানের সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশরারফ হোসেন খান স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদারকে নির্বাচনী আচরণবিধি  মেনে চলার জন্য অনুরোধ জানান। আগামী ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের করা হবে বলেও জানান তিনি।  

 

উল্লেখ্য, উষাতন তালুকদার গেল ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারের পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ