• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ভোট দেওয়া সবার সাংবিধানিক অধিকার-মোশারফ হোসেন খান

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2024   Monday

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার বিলাইছড়ি উপজেলায় জনপ্রতিনিধি, আইন-শুঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৌজা হেডম্যান, কার্বারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে  মতবিনিময় সভা করেছেন  জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন।
 
 
উপজেলা পরিষদ মিলনায়তনে  মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্ররশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। উপজেলার নির্বাহী অফিসার সিফাত উদ্দিন  এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর  আবু তৌহিদ বিপিএম( বার), বিলাই ছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র নির্বাচনী কর্মকর্তা মনির হোসেন।  এছাড়া উপজেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদ্বয় সুনীল কান্তি দেওয়ান, রামাচরণ মার্মা ( রাসেল), বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, আতোমং মার্মা, হেডম্যান শান্তি বিজয় চাকমা, মেম্বার আনন্দ তঞ্চঙ্গ্যা এবং কার্বারী থুইপ্রু মার্মা ( আকাশ)।  পরে টিআর কর্মসূচির আওতায় ডিসি তাগলকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৩ টি নৌকার প্রতীকী বৈঠা তুলে দেন।  মতবিনিময় সভা শেষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণে তাদের সাথেও মতবিনিময় করেন। 
 
এসময় জেলা প্রশাসক  বলেন, ভোট দেওয়া সবার সাংবিধানিক অধিকার। জাতীয় সংসদ নির্বাচন প্রতি পাঁচ বছর পর পর হয় এটি সাংবিধানিক বাধ্যবাদকতা। আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি হবে সুস্থ, নিরপেক্ষ ও স্বচ্ছ। একটা সুন্দর নির্বাচন তখনি আমরা বলতে পারবো, যখন এখানে ভোটারদের একটি স্বতস্পূর্ত উপস্থিতি থাকবে।  যেহেতু নির্বাচনটি সুস্থ হবে , স্বচ্ছ হবে এই ম্যাসেজটি আপনাদেরকে দিতে হবে। আপনারা যে যার প্রতিনিধিত্ব করেন তাদেরকে বলবেন তারা যেন আগামী ৭ তারিখে ভোটের দিন তারা যেন অবশ্যই ভোট দিতে আসেন।
 
 
 
তিনি আরো বলেন, একজন সচেতন নাগরিকের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আপনি রাস্ট্রের নাগরিক, আপনি রাস্ট্রের অনেক সুযোগ-সুবিধা ভোগ করেন। এবং ভোট দেওয়া একটা সম্মাণের বিষয়। এদেশের নাগরিক হিসেবে এদেশের সরকার প্রধানকে আপনি চয়েস করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজেরা ভোট দিবেন, পরিবারের সদস্যদেরকেও ভোট প্রয়োগ করতে বলবেন, পাশাপাশি পাড়া, মৌজা, ওয়ার্ড, এবং ইউনিয়ন সকল এলাকার ভোটার যারা আছে তাদেরকে ভোট দেওয়ার জন্য আপনারা উৎসাহিত ও অনুপ্রানিত করবেন। সবাই যখন উৎসব মূখর পরিবেশে স্বতস্পূর্তভাবে ভোট দিতে আসবে তখনি বলতে পারবো যে, এই নির্বাচনটি উৎসব মূখর পরিবেশে স্বতস্পূর্তভাবে নির্বাচনটি সম্পন্ন হয়েছে।
 
 
আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব উল্লেখ করে  তিনি বলেন, এখানে ভোট দিতে কোন সমস্যা হবেনা, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। আর কেউ যদি ভোট দিতে বাধাঁ দেয় , প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে সে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিলো । তাকে কিন্তু আমরা ছাড়বনা। তার বিরুদ্ধে মামলা হবে এবং যত আইনগত ব্যবস্থা আছে তার পদক্ষেপ আমরা নেব। 
 
 
  
প্রসঙ্গত,  উপজেলায়  ১৩টি কেন্দ্রের মধ্যে ৫৪ টি কক্ষে ১৭৫ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার দায়িত্বে থাকবেন। এর মধ্যে দূর্গম বড়থলী ইউনিয়নে ৩ টিতে হেলিসর্টি ব্যবহার হবে। উপজেলার  মোট ভোটার সংখ্যা ২৩,১১৭ জন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ