• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনায় ঘাতক চালক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2023   Thursday

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দু নারী নিহত ও ৪ জন আহতের ঘটনায় পুলিশ বাস চালককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাস চালকের নাম নূরুল আবছার। তার বাড়ী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা গ্রামের কবির আহম্মদের ছেলে।


বৃহস্পতিবার রাঙামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে অয়োজিত এক সংবাদ সন্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মদ এ কথা জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ, রাঙামাটি কতোয়ালী থানার ওসি মোঃ আরিফুর আমিন।


প্রেস ব্রিফিং এ বলা হয়, গেল ৪ নভেম্বর রাঙামাটি শহরের একটি বেপোয়ারা যাত্রীবাহী বাস দাড়িয়ে থাকা একটি অটোরিক্সা সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই নারী গুলিমিলে চাকমা ও পরি চাকমা নিহত ও ৪ জন আহত হন। ঘটনার পর ঘাতক বাস চালক ঘটনার পর পর আতœগোপনে চলে যায়। ঘটনার পর পুলিশের একাধিক টিম রাঙামাটিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের (ডিএসবি) দিক নির্দেশনায় গেল ৮ নভেম্বর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাইবার ক্রাইম মনিটরিং সেল ও কতোয়ালী থানা পুলিশ চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জামিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে নূরুল আবছারকে গ্রেফতার করে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।


উল্লেখ্য, গেল ৪ নভেম্বর রাঙামাটি শহরের একটি বেপোয়ারা যাত্রীবাহী বাস দাড়িয়ে থাকা একটি অটোরিক্সা সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই নারী গুলিমিলে চাকমা ও পরি চাকমা নিহত ও ৪ জন আহত হন। আহতরা হলেন পরি চাকমা, রিকন চাকমা, পিন্টু চাকমা ও রিপন চাকমা। তারা বর্তমানে চট্টগ্রাম ও রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ