• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সাজেক পর্যটনে যাওয়ার পথে ঢাবির ছাত্রীকে অপহরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2023   Wednesday

রাঙামাটির সাজেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পড়ুয়া দ্বীপিতা চাকমা(২৬) নামে এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাজেক পর্যটন কেন্দ্রে বন্ধুদের সাথে যাওয়ার পথে  বাঘাইহাট-সাজেক সড়কের হাউস পাড়া সংলগ্ন শিজকছড়া নামক এলাকা থেকে তিনি অপহরণের শিকার হন। তাকে উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী  অভিযানে নেমেছে।


জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত দ্বীপিতা চাকমা বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি জেলা শহর থেকে তার বিশ্ববিদ্যালয়ের একদল বাঙালী সহপাঠীদের নিয়ে পর্যটকবাহী চাঁদের গাড়িতে সাজেক পর্যটন কেন্দ্রের উদ্দেশ্য রওনা দেন। এসময় বাঘাইহাট-সাজেক সড়কের হাউস পাড়া সংলগ্ন শিজকছড়া নামক এলাকায়  পৌছলে একদল দুর্বৃত্ত গাড়ী গতিরোধ করে দ্বীপিতা চাকমাকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কারা কি কারণে তাকে অপহরণ করেছে তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। অপহৃতদের বাড়ী খাগড়াছড়ি জেলায়।


সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে  একদল দুর্বৃত্ত অপহরণ করে সাজেকের উদয় পুরের দিকে নিয়ে গেছে বলে শুনেছি। তবে কারা নিয়ে গেছে জানা যায়ানি।


সাজেক থানার ওসি নূরুল হক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দ্বীপিতা চাকমা বিশ্ববিদ্যালয়ের একদল বাঙালী সহপাঠীদের সাথে নিয়ে  সাজেক পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন।  শিজকছড়া এলাকায় পৌছলে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।  পুলিশ সম্ভাব্য স্থানে উদ্ধারের জন্য অভিযানে নেমেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ