• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বৃষ্টিপাত কমায় রাঙামাটিতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2023   Thursday

বৃষ্টিপাত কমে যাওয়ায় রাঙামাটিতে সৃষ্ঠ বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। টানা বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে নিম্নঞ্চল প্লাবিত হয়ে জেলার চারটি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দেয়।


জানা গেছে, টানা বৃষ্ঠিপাতে কাচালং নদীর পানি বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে নবাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে প্রায় ৩০ হাজার মানুষ বন্যায় কবলিত হয়ে পড়ে এবং প্রায় এক হাজার পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমায় এলাকার বন্যা পানি কমতে শুরু করেছে। দুর্গতদের উপজেলা প্রশাসন থেকে দুর্গতদের ত্রাণ বিতরণ করা হচ্ছে।


এদিকে,জুরাছড়ি উপজেলা ৪টি ইউনিয়ন, বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে ও বরকল উপজেলায় কয়েকটি এলাকা ভারী বৃষ্টিপাতে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা দেখা দেয়। এসব এলাকা থেকে পানি কমতে শুরু করেছে। জুরাছড়িতে উপজেলা পষিদ চেয়ারম্যান সুরেজ কুমার চাকমা ও বিলাইছড়িতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তংচংগ্যা দুর্গত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, প্লাবিত পানি কমতে শুরু করেছে। উপজেলার কয়েকটি এলাকায় বর্তমানে ৫ থেকে ৬পরিবার পানি বন্দিতে রয়েছেন। এছাড়া আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় এক হাজারের অধিক পরিবার। তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে।


রাঙামাটি কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, জেলায় প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির সম্ভাব্য তালিকা করা হয়েছে। এতে এটি চুড়ান্ত তালিকা না। বন্যায় জেলার দশ উপজেলায় আউশ, আমন, সব্জি, আদা ও হলুদের ৩হাজার ১৩৫.৫৫০ হেক্টর ফসলী জমি ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ২হাজার ৩৩৬ হেক্টর ফসলি জমির সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরে অর্জিত ফসলী জমির পরিমাণ ধরা হয়েছে ২০ হাজার ৭১৬ হেক্টর। উপজেলার মধ্যে সবচেয়ে বেশী বাঘাইছড়িতে দুই হাজার হেক্টর, জুরাছড়িতে ২৭০ হেক্টর ও বিলাইছড়িতে ২০ হেক্টর ফসলি জমির সম্পুর্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য দেরীতে হলেও রোপা ও অমন ধানের বীজ তলার জন্য বিএডিসি এর সাথে যোগাযোগ করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ