• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে ২০ লক্ষ ভারতীয় রুপীসহ এক গরু ব্যবসায়ীকে আটক

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2023   Friday

বৃহস্পতিবার (২৫ মে) রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সদর ইউনিয়নের ধুপশীল পাড়া আর্মি ক্যাম্পের সামনে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় ২০ লক্ষ ভারতীয় রুপী ও বাংলাদেশের মুদ্রা ১ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম  বদিউল আলম (৭০)।  পিতাঃ মৃত মোঃ বাদশা মিয়া। ‍তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন ২ নং হোচনাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নিসিন্দা পুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। 
 
জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক ৫ টার সময় ধুপশীল আর্মি ক্যাম্প (৩২ বীর) ও বিলাইছড়ি থানার পুলিশ যৌথভাবে  ধুপশীল আর্মি ক্যাম্পের চেকপোষ্টের সামনে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে গরু ব্যবসায়ী বদিউল আললকে আটক করে।   এ সময় তারা দেহে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে বিশ লক্ষ ভারতীয় রুপী এবং এক লক্ষ একাত্তর হাজার পাঁচশত বাংলা টাকা উদ্ধার করা হয়। 
 
এ বিষয়ে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমঙ্গীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ধুপশীল আর্মি ক্যাম্পের সামনে থেকে আটক করে। পরে তার দেহে তল্লাশী করে ভারতীয় মুদ্রা ২০ লক্ষ ও বাংলাদেশের ১ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।
 
তিনি আরও জানান, আটক ব্যক্তির ভাষ্যনুযায়ী তিনি পেশায় গরু ব্যবসায়ী। তিনি গরু কেনার উদ্দেশ্যে এত টাকা বহন করছেন। পরে  থানায় এনে ভারতীয় মুদ্রা নিজ দখলে রাখার অপরাধে রাষ্ট্রের  বিশেষ আইনে  ২৫-বি ধারায় তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।  তাকে  শুক্রবার সকালের দিকে রাঙামাটি আদালতের উদ্দেশ্যে  প্রেরণ করা হয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ