• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে উৎসব আমেজে বড়দিন উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2022   Sunday

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্য আচারাদি, সমবেত প্রার্থনা ও উৎসব আমেজের মধ্য দিয়ে রোববার রাঙামাটিতে খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উদযাপিত হয়েছে। রাঙামাটি সদরসহ প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর খ্রিস্টান পল্লীগুলোতে লাল-নীল বর্ণাঢ্য সাজে সেজেছে।


বড় দিন উপলক্ষে শহরের আসামবস্তীস্থ নির্মলা রাণী মারীয়ার গির্জায়  হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে সকালের দিকে বড় দিন উপলক্ষে কেক কাটা হয়। এতে কেক কাটেন রাঙামাটির ক্যাটলিক গির্জার পাল পুরোহিত ফাদার মাইকেল রায়। এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদেও সিনিয়র সহ-ষভাপতি ইন্দ্র দত্ত তালুকদার, সাধারন সম্পাদক পলাশ কুসুম চাকমা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদেও সদও উপজেলা কমিটির সভাপতি ইন্টুমনি তালুকদার, রবীন্দ্র লাল দে, রোমা লুসাই প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা আগত খ্রিষ্টান ধর্মালম্বীদের কৌশর বিনিময় করেন। একই গির্জায় সকালের দিকে সমবেত ধর্মীয় প্রার্থনা, সংগীতসহ নানান ধর্মীয় অনুষ্ঠিত হয়। এছাড়া তবলছড়িস্থ সাধু যোসেফ গির্জায় শনিবার রাতে সমবেত প্রার্থনা,বাইবেল পাঠ ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। এতে ধর্মীয় প্রার্থনা প্রদান করেন ফাদার মাইকেল রায়। এসময় খ্রিষ্টান ধর্মালম্বী নারী, শিশু ও বিভিন্ন বয়সের পুরুষেরা অংশ নেন।


এদিকে, রাঙামাটি সদর, বিলাইছড়ির উপজেলা, নানিয়ারচর উপজেলার বেতছড়ির খ্রিস্টান পাড়া ও পুরানপাড়া, কাপ্তাই ও রাজস্থলী উপজেলা ও বাঘাইছড়ির সাজেকের বটলিং, কংলাক, লুইলুই, ওল্ডলংকরসহ পাহাড়ের বিভিন্ন খ্রিষ্টান পল্লীতে ধর্মীয় সমবেত প্রার্থনা, খ্রিষ্টিয় সংগীত পরিবেশনা ছাড়াও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বড় দিনটি উদযাপিত হয়েছে। এসব প্রার্থনায় আত্নশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ-শান্তির পাশাপাশি পৃথিবী থেকে সকল মহমারী দুর হয়ে সব মানুষ সুখে বসবাস করবে তেমনটাই প্রত্যাশা করেন।


ফাদার মাইকেল রায় জানান, ইশ্বর আমাদের ভালোবাসেন। তাই ভালোবাসার দিনটি হলো আজকের বড় দিন। ইশ্বর জগতকে ভালোবেসে তার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছে যাতে আমরা পরিত্রাণ ও মুক্তি পেতে পারি। তাই এই দিন খ্রিস্টানদের জন্য সুখবর, আনন্দের  ও পরিত্রাতার দিন।

 

তিনি আরো জানান, গেল দুবছর ধরে মহামারী করোনার কারণে বড় দিনগুলোতে আনন্দ উৎসব করতে পারিনি তাই এবার বড়  দিনে আনন্দ উৎসব করার চেষ্টা করছি। তবে বড় দিনের মুল লক্ষ্য হচ্ছে আত্বতাত্বিকভাবে নয় জাগতিকভাবে প্রার্থনা করি দেশের প্রত্যেকে মানুষ শান্তিতে থাকুক, দেশের মঙ্গল, সমৃদ্ধি ও সম্প্রীতির মেল বন্ধন গড়ে উঠুক।   
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ