• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে আ`লীগ নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভে সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2022   Tuesday

 

 

 

আওয়ামী লীগের চিৎমরম ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিবকে  অপহরন করে নিয়ে প্রহার করার ঘটনায়  মঙ্গলবার  কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।


কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে  প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি থোয়াইচিং মং মারমা, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, প্রকৌশলী আব্দুল লতিফ, কাজী মাকসুদুর রহমান বাবুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দীন, সাধারন সম্পাদক তানভীর আহমেদ সিদ্দকী, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ সেলিম চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দীন সুমন, উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম সুমন, প্রস্তাবিত কমিটির সাধারন সম্পাদক নিজাম উদ্দীন ফরহাদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  পরে প্রতিবাদ সভা শেষে চিৎমরমে স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ইউএনও`র মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।


উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের রেস্ট হাউজ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে একদল সন্ত্রাসীরা অপহরন করে জঙ্গলের দিকে নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী অভিযানে নামলে সন্ত্রাসীরা হাবিবকে বেদম প্রহারের পর আমতলী নামক স্থানে রাস্তার পাশে ফেলে যায়। তাকে  উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তির পর তাকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ