• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাঘাইছড়িতে সীমান্ত সংযোগ সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2022   Tuesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ও সারোয়াতলী ইউনিয়নের ১৯ কিলোমিটার সীমান্ত সংযোগ সড়ক নির্মাণে ফলে ক্ষতিগ্রস্থ ১৮৮টি জুম্ম (পাহাড়ী) পরিবারকে  উপযুক্ত ক্ষতিপূরনের দাবিতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ লোকজন।


বাঘাইছড়ির উগলছড়ি আর্য্যপুর বটতলা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাঘাইছড়ি ইউপির মহিলা মেম্বার রাশিকা চাকমা। এ সময় বাঘাইছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান প্রিয় বিকাশ চাকমা, সারোয়াতলী   ইউপির প্যানেল চেয়ারম্যান সুগত চাকমা,  মহিলা মেম্বার সুমায়া চাকমা, সাবেক মেম্বার নিরুপম চাকমা।


লিখিত বক্তব্যে  বাঘাইছড়ি ইউপির মহিলা মেম্বার রাশিকা চাকমা  বলেন, উপজেলার বাঘাইছড়ি ও সারোয়াতলী ইউনিয়নে সীমানা সংযোগ সড়ক নির্মাণের ফলে স্থানীয় ১৮৮টি  জুম্ম পরিবারগুলোর ঘর-বাড়ি, বাগান-বাগিচা, দোকানপাট ধ্বংস হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বাস্মরকলিপি পাঠানোসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও কোন ধরনের ক্ষতিপুরণ না পাওয়া যায়নি। তাই অবিলম্বে ক্ষতিগ্রসতদের উপযুক্ত ক্ষতিপুরন দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। সংবাদ সন্মেলনে অবিলম্বে সড়ক নির্মানৈর ফলে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকের উপর উপযুক্ত ক্ষতিপূরনের ব্যবস্থা, অবিলম্বে ভূমি কমিশনের মাধ্যমে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রন, ও অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবী জানানো হয়।  


সংবাদ সন্মেলনে বাঘাইছড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নিরুপম চাকমা বলেন,`পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতির কারণে জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ উদ্বাস্তু হয়ে এসব এলাকায় বসতিস্থাপন করে যুগ  যুগ ধরে বসবাস করে আসছেন। লোকজন এ এলাকায় বিভিন্ন ফলজ ও বনজ বাগান গড়ে তোলে জীবিকানির্বাহ করছেন। সীমানা সংযোগ সড়ক নির্মাণের ফলে দুই ইউনিয়নের মধ্যকার ১৯ কিলোমিটার সড়ক পাশ্ববর্তী ১৮৮টি জুম্ম পরিবার ক্ষতিগ্রস্ত হলেও তাদেরকে সরকারের কাছ থেকে এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। 

 

তিনি আরো বলেন, স্থানীয় গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবিতে  কয়েকবার বিক্ষোভ সমাবেশ করলেও এখনো দৃশ্যমান উদ্যোগ চোখের পড়েনি। তিনি বলেন, বাঘাইছড়ি ও সারোয়াতলী ইউনিয়নে ৩০ ফুট প্রশস্ত এই সীমান্ত সড়কের দৈর্ঘ্য উগলছড়ি আর্য্যপুর থেকে কজইছড়িমুখ পর্যন্ত ৪ কিলোমিটার। অন্যদিকে কজইছড়িমুখ থেকে মাঝিপাড়া পর্যন্ত ১৫ কিলোমিটার সীমান্ত সড়কের কাজ চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ