• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়ির ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৩৫ তম কঠিন চীবর দান সম্পন্ন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2022   Wednesday

 

 

 

 

বুধবার (২৬ অক্টোবর)  বিলাইছড়ি উপজেলাধীন ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ৩৫ তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। 

 
ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকা কর্তৃক আয়োজিত    কঠিন চীবর দান অনুষ্ঠানে  সকালে প্রথম পর্বে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্য্যলংকার মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন  চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও বর্তমান জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রমূখ। এসময় দীপংকর তালুকদার একটি চীবর ও বিহারে  নগদ বিশ হাজার টাকা প্রদান করেন। দ্বিতীয় পর্বে বিকালে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। 
 
অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ভদন্ত  ড. জিনবোধি মহাস্থবির ও বান্দরবান জেলার আবাসিক অপ্রমাদ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শাক্য জ্যোতি থের।
 
কঠিন চীবর দান উপলক্ষে সকালে বুদ্ধ পূজা,  বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, হাজার বাত্তি দান ও আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দানের আয়োজন করা হয়। এবং সর্বোপরি বিকালে কঠিন চীবর দানসহ ধর্মালোচনা অনুষ্ঠিত হয়। 
 
এর আগে সকালে এমপি দীপংকর তালুকদার ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের বাউন্ডারি ওয়াল নির্মাণ শুভ উদ্বোধন করেন। পরে সন্ধ্যায় আকাশ প্রদীপ উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ