• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

খাগড়াছড়িতে স্যানিটেশন মাস উদ্বোধনে মংসুইপ্রু চৌধুরী পাহাড়ের দুর্গম জনপদে সুপেয় পানি নিশ্চিতে অধিকতর তৎপরতা চালাতে হবে

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2022   Thursday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, ভৌগলিক কারণে পাহাড়ের প্রত্যন্ত ও দারিদ্র্যপ্রবণ এলাকায় স্বাস্থ্যসম্মত পানীয় জলের ব্যবস্থা করা দুরুহ। ফলে শুষ্ক মৌসুমে মানুষের ভোগান্তি অনেক বেড়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পাহাড়ের দুর্গম জনপদে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতে অধিকতর উন্নয়ন তৎপরতা চালাতে হবে।

ইতিমধ্যে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা এরিমধ্যে জেলা আলুটিলা, নয়মাইল, পঙ্খীমুড়াসহ বেশকিছু পানিশূন্য দুর্গম জনপদে পানির সঙ্কট দূর করে দারুণ সক্ষমতা দেখিয়েছে। এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য পার্বত্য জেলা পরিষদ পার্বত্য মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় অব্যাহত রাখবে।

তিনি বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় স্যানিটেশন মাস উদ্বোধন ও বিশ^ হাত ধোয়া দিবস পালন উপলক্ষে জেলা জনস্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত শোভাযাত্রা শেষে আলোচনা সভায় এসব কথা বলেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদ’র ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল বক্তব্য রাখেন।
এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, সদর উপজেলা জস্বাস্থ্য প্রকৌশলী কলি চাকমা, জেলা পরিষদ’র প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি প্রদীপ চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী ও জনস্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এর আগে রঙিন বেলুন উড়িয়ে স্যানিটেশন মাস’র উদ্বোধন এবং হাত ধোয়ার প্রয়োগিক চর্চা প্রদর্শন করেন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য অতিথিরা।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ