• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

২৫ এপ্রিল রাঙামাটিতে ৮৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2015   Tuesday

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পার্বত্য জেলা রাঙামাটির ১০টি উপজেলা ও ২টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ১শত ৩২ জন শিশুকে আগামী ২৫ এপ্রিল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

আগামী ২৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-এর উপলক্ষে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সন্মেলনে তথ্য জানানো হয়েছে।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে মেডিকেল অফিসার ডাঃ বিনোদ শেখর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পন সম্পাদক একে এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রির্পোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সার্বিক চিত্র উপস্থাপন করেন ডাঃ জয়ধন তঞ্চঙ্গ্যা।

 

সংবাদ সন্মেলনে আরও বলা হয়, আগামী ২৫ এপ্রিল জেলার দশ উপজেলা ও ২টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ১শত ৩২ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৭ হাজার ৩ শ’ ৯২ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

 সংবাদ সন্মেলনে বলা হয়, ২৫ এপ্রিল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দিন জেলার ১৩২১টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত একটানা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের ৩৯৬৩ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। এছাড়া ভিটামিন এ ক্যাপসুলের জন্য নির্ধারিত ২৫ এপ্রিলের পরের তিন দিন বাদ যাওয়া শিশুদের খুঁেজ বের করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

বিগত ক্যাম্পেইনগুলোতে রাঙামাটি পার্বত্য জেলায় ভিটামিন এ ক্যাপসুল গ্রহণকারী শিশুর সংখ্য শতকরা ৯৫ ভাগ ছিল বলে সংবাদ সন্মেলনে উল্লেখ করে বলা হয়,  ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, বিগত ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল প্রাপ্ত শিশু ও সকল শিশুদের ক্যাম্পেইনের দিন ভিটামিন এ ক্যাপসুল না খাওয়ানোর ওপর প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি সকল সুস্থ সবল শিশুরা যাতে ক্যাম্পেইনের আওতায় ভিটামিন এ ক্যাপসুল খেতে পারে সে বিষয়টির গুরুত্ব দেয়া হয়েছে।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ