• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় বৈক্ষ্যমঝিরি আদিবাসীর পাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৬

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2015   Monday

বান্দরবানের লামায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বৈক্ষ্যমঝিরি আদিবাসীর পাড়ায় এ ঘটনা ঘটে। এতে দুই নারী সুইমেচিং মার্মা (২৪), প্রুমাচিং মার্মা (৪০) ও  উহ্লাচিং মার্মা (৫৮), মংশৈচিং মার্মা (২১), সুইনু মং মার্মা (১৮), মংক্রআ মার্মা (৭৫) সহ দু’পক্ষের ৬জন আহত হয়েছে।

 

সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈক্ষ্যমঝিরি পাড়ার উহ্লাচিং মার্মা ও চহ্লামং মার্মা গংদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকাল ৮টার দিকে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই নারীসহ ৬ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

রূপসীপাড়ার ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানান, দীর্ঘ দিন ধরে পাড়ার আধিপত্য বিস্তার থাকলেও ঘটনার দিন নতুন জামাকাপড় পড়ে বৌদ্ধ বিহারে যাওয়ার বিষয় নিয়ে পাড়ার দুই নারী মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় তাঁরা হাতাহাতি শুরু করে। পরে দুই পক্ষের পুরুষরা এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

লামা পুলিশের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, আদিবাসীর দু’পক্ষের মধ্যে পাড়ার আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা শুনেছি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ