• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচনে
সভাপতি লোকমান ও সা: সম্পাদক ইকবাল নির্বাচিত

ষ্টাফ রিরপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2022   Thursday

রাঙামাটিতে মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৬ষ্ঠ ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে চেয়ার প্রতীকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: লোকমান হাকীম ও আনারস প্রতীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, কামাল হোসেন চৌধুরী (ইকবাল)।

 

বুধবার (৩আগষ্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। রাত ৮টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। তারা জানান, আগামী দুই (০৩) বছরের জন্য বর্তমান এ নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন।

 

নির্বাচনে ১০টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করলেও সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন চৌধুরী (ইকবাল) ও সাংগঠনিক সম্পাদক পদে মো. ইউছুফ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

 

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো: লোকমান হাকীম (চেয়ার) মার্কায় ৯২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রিটন বড়ুয়া (ছাতা) মার্কায় পেয়েছেন ৫৬ ভোট।


সহ সভাপতি পদে মো: শরিকুল ইসলাম (বটগাছ) মার্কায় ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো; দানু মিয়া (দোয়েল পাখি) মার্কায় পেয়েছেন ১]৮২ ভোট এবং মোঃ আলী আক্কাস (হরিণ) মার্কায় পেয়েছেন ৬৫ ভোট।

 

সাধারন সম্পাদক পদে মো: কামাল হোসেন চৌধুরী ইকবাল (আনারস) মার্কায় প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।

 

সহ-সাধারন সম্পাদক পদে মোঃ আব্দুল হান্নান (গরুর গাড়ী) মার্কায় ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ শফিকুল ইসলাম (টেলিভিশন) মার্কায় পান ৫৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো: ইউছুফ (টেবিল) মার্কায় প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে মোঃ আলমগীর (বাঘ) মার্কায় ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রতন কুমার বড়–য়া (মাছ) মার্কায় পেয়েছেন ৪১ ভোট।

 

অন্যদিকে কার্য্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মো: ইসমাইল (কলসি) মার্কায় ১০৬ ভোট, মো: কুতুব উদ্দিন (প্রজাপতি) ৯৯ ভোট, মো: মামুন (চাকা) ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে মো: আনোয়ার হোসেন (শাপলা) মার্কায় ৫৮ ভোট পেয়ে সদস্য পদে পরাজিত হয়েছেন।

 

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন- মো. জয়নাল আবেদীন, সদস্য সচিব ছিলেন- মো. জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য- মো. কামাল উদ্দীন, মো. আবুল হোসেন বালি, মো. মহিউদ্দীন পেয়ারু। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থেকে নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন।

 

এদিকে মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৬ষ্ঠ ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা আওয়ামীলীগ ও জেলা বিএনপির নেতা-কর্মীরা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরাসহ নানা শ্রেণি পেশার মানুষ। রাঙামাটি করাতকল সমিতির নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংগঠনের সাথে জড়িত ব্যবসায়ীদের আশা আকাঙ্খা পূরণে কাজ করবেন সকলের প্রত্যাশা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ