• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড প্রাপ্ত প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদকে সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2022   Thursday

সাংবাদিকতায় বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড পাওয়ায় প্রবীণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদকে বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে রাঙামাটি প্রেস ক্লাব।


 রাঙামাটি প্রেস ক্লাব কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান।


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক,  সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, পূর্বদেশ পত্রিকার সম্পাদক আবু তালেব বেলাল, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মোঃ নুরুল আবছার, সাংবাদিক মনসুর আহম্মেদ, ফাতেমা জান্নাত মুমু, উছিংছা রাখাইন কায়েস, দীপ্ত হান্নান, মঈনুদ্দিন বাপ্পী প্রমূখ। সংবর্ধনা সভায় উপস্থাপনা করেন সাংবাদিক মোহাম্মদ সোলায়মান। আলোচনা সভা শেষে তৃণমূল সাংবাদিকতায় বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড পাওয়ায় প্রবীণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনার ক্রেস্ট প্রদান করা হয়।


সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান বলেন, এ কে এম মকছুদ আহমেদ পার্বত্য এলাকায় অশান্তির দাবানল থেকে মুক্ত করতে সেই সময় সাহসিকতার মাধ্যমে সাংবাদিকতা করে গেছেন পাহাড়ে। তার লেখনির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামঞ্চলের সমস্যা, সম্ভাবনা, পার্বত্য চট্টগ্রাম চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে পাহাড়ের মানুষের কথা দেশ বিদেশের পত্র পত্রিকায় তুলে ধরেছেন। দীর্ঘ এই পথ চলায় তিনি সত্য সংবাদ প্রকাশ হতে কখনো নিজেকে বিরত রাখেননি। তাই তিনি এই পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার বাতিঘর। তাঁর এই আদর্শকে বুকে ধারণ করে এই পার্বত্য অঞ্চলে অনেকেই সাংবাদিকতার পেশায় যুক্ত হয়েছেন এবং বর্তমানে অনেকেই ঢাকার বড় বড় টিভি চ্যানেল পত্রিকায় কাজ করছেন।


সংবর্ধিত  অতিথি এ কে এম মকছুদ আহমেদ বলেন, জীবনের পড়ন্ত বেলায় বসুন্ধরা মিডিয়া এ্যাওয়াড আবার জন্য বিরল সম্মাননা। আর ঐদিন আমি আমার সাংবাদিকতার জীবনে সর্বশ্রেষ্ট পাওয়া। আর এই সম্মাননা পাওয়ায় পার্বত্য এলাকায় নতুন প্রজন্মের যারা সাংবাদিকতা করছেন তারা অনুপ্রাণিত হবে এবং পাহাড়ে সাংবাদিকতায় অবদান রাখতে সচেষ্ট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ