• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়িতে ৭ম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2022   Thursday

শৃঙ্খলা,নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ী প্রতীক বাংলাদেশ পুলিশ। এ বাহিনীর রয়েছে এক গৌরবোজ্জ্বল অতীত, প্রশংসনীয় বর্তমানে আছে দেশকে সুন্দর আগামী উপহার দেবার দৃঢ় প্রত্যয়। সততা, একতা, শৃঙ্খলাই আমাদের শক্তি এই মূল মন্ত্রকে সামনে রেখে খাগড়াছড়িতে ৭ম ট্রেইনিং কনস্টেবল(টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় খাগড়াছড়ি এপিবিএন  বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) পিবিএম মোঃ আওরঙ্গজেব মাহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব  ফোর্সের মহাপরিচালক (পিবিএম,বার) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সে সাথে বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করছে। শান্তি-শৃৃঙ্খলা বজায় থাকলেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। তিনি নতুন কনস্টেবলদেরকে দেশে স্বার্থে সততা ও নিষ্টার সাথে পেশাগত দায়িত্ব পালন করার আহŸান জানান।
এ সময় তিনি পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর বিদ্যুৎ প্রকল্প ও মেট্রোরেল দেশের উন্নয়নের মডেল বলেও মন্তব্য করেন তিনি

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৩জন শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আইন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় টিআরসি প্রশান্ত পাল,পিটি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় টিআরসি আশিক মাহমুদ ও সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় টিআরসি জাহিদ হাসানের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহিদ হাসান,অতিরিক্ত পুলিশ সুপার কে এইচ এম এরশাদ,অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (প্রশাসন) রিপন কুমার মোদক, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার মাহিদুল হাসান,পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিনসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
আর্কাইভ