• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সমবেত প্রার্থনা ও খাবার বিতরন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2022   Tuesday

স্বপ্নের পদ্মা সেতু  উদ্বোধন উপলক্ষে খাগড়াছড়িতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু বিভাগের সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনায় সমবেত প্রার্থনা এবং খাবার বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগীতায় মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের পান খাইয়া পাড়াস্থ ধর্মরাজিক বৌদ্ধ বিহারের হলরুমে  এ সভার আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ প্রজ্ঞাবংশ মহাথের ভান্তে। অনুষ্ঠানে স্বপ্নের পদ্মা সেতু উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ সকলের সুস্বাস্থ্য- দীর্ঘায়ু  ও বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ  থেকে মুক্তির জন্য মঙ্গল কামনা করে, স্বপ্নের সেতু যেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা সুন্দর ভাবে উদ্ভোধন করতে পারেন সে জন্য সমবেত প্রার্থনা করা হয়। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নে সদস্য মংসাপ্রু মারমা, রূপায়ন তালুকদার, রিপন সরকার ও শংকর চৌধুরী।
অনুষ্ঠানে এলাকার বৌদ্ধ ধর্মালম্বী নর- নারীরা উপস্থিত ছিলেন। আগামী ২৪ জুন পর্যন্ত মসজিদ, মন্দির, এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের সহযোগীতায় এ কর্মসূচী পালন করবে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন।
 
---হিলবিডি২৪/সম্পাদক/এ,ই

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ