• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক লিনের কর্মশালা জেলার পুষ্টি অবস্থার উন্নয়নই লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022   Monday

খাগড়াছড়িতে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২২-২৩ বিষয়ক কর্মশালা সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করে লিডারশীপ টু এনসিওর এডেকুয়েট নিউট্রিশন (লিন) প্রকল্প। কর্মশালায় পুষ্টির মৌলিক অধিকার এবং জাতীয় পুষ্টি নীতি বাস্তবায়নের লক্ষ্যে করা কর্মপরিকল্পনা যথাযথভাবে প্রয়োগের উপর গুরুত্বারোপ করা হয়।

জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এর উপ-পরিচালক ডা. নুসরাত জাহান।
বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি, জাতীয় নীতি, কর্মপরিকল্পনা এবং বহুখাতভিত্তিক পুষ্টি প্যাকেজ সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এর সহকারি পরিচালক ডা. নাজিয়া আন্দালিব ও খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন লিনের জেলা টেকনিক্যাল সমন্বয়ক হ্যাপি দেওয়ান।

কর্মশালায় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, সামগ্রিকভাবে আগের তুলনায় বর্তমানে মানুষের পুষ্টি চাহিদা পুরণ হচ্ছে। প্রোটিন সুবিধাও বাড়ছে। সচেতনতা বাড়াতে পারলে প্রান্তিক মানুষের পুষ্টি চাহিদাও পুরণ করা সম্ভব। তিনি বলেন, সারাদেশে পুষ্টিসমৃদ্ধ খাবারের উৎপাদন বাড়লেও আমরা এখনো অনেক প্যারামিটারে পিছিয়ে রয়েছি। বিশেষত: নারী-শিশু, প্রতিবন্ধীসহ পিছিয়েপড়া জনগোষ্ঠির পুষ্টি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সকলকে ভ‚মিকা রাখার আহবান জানান জেলা প্রশাসক।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ