• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পাহাড়ে সকল সম্প্রদায়ের মাঝে ঐক্যের বন্ধন সৃষ্টি করতে হবে--কুজেন্দ্র লাল ত্রিপুরাএমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2015   Saturday

খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের মাঝে ঐক্যের বন্ধন সৃষ্টির মাধ্যমে বর্তমান সরকারের লক্ষ্যকে প্রতিষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। অন্যথায় পার্বত্য জন মানুষের আর্থ-সামাজিক ও সম্প্রীতি উন্নয়নের গতিতে ব্যাঘাত ঘটবে। কারণ সু-সম্পর্ক ও বাস্তবিক চিন্তা-চেতনাকে সম্মুন্নত রেখে কাজ করতে না পারলে দেশ ও জাতির উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।

 

শনিবার খাগড়াছড়ি জেলার গুইমারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেকার যুব মহিলারে আত্ম-সামাজিক উন্নয়নের লক্ষে প্রশিক্ষার্থীদের মাঝে সনদ-সেলাই মেশিনসহ প্রান্তিক চাষিদের সেচ পাম্প বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহম্মদ পিএসসি, সিন্ধুকছড়ি জোন কমান্ডার লে: কর্নেল রাব্বী আহসান পিএসপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহেদুল আলম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বকাউল, গুইমারা থানা আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ,প্রান্তিক চাষীরা অনুষ্ঠানে অংশ নেয়।

 

এ সময় প্রশিক্ষনর্থীদের মাঝে সার্টিফিকেটসহ এডিপি ও এলজিএসপির অর্থায়নে ২০টি সেলাই মেশিন, প্রান্তিক চাষিদের মধ্যে ১০টি পাম্প, ৬টি ফুট পাম্প ও ৩টি সোলার বিতরন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ