• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সাংবাদিক ফজলে এলাহী সাইবার ট্রাইব্যুনাল মামলায় গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jun 2022   Tuesday

দৈনিক কালের কণ্ঠের রাঙামাটি প্রতিনিধি ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে  মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল মামলায় গ্রেফতার  করেছে পুলিশ।

 

রাঙামাটির কোতোয়ালি থানা ওসি কবির হোসেন জানান, সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। মামলার প্রসেস নাম্বার ৮১৭/২২। মামলা নং- ২৮/২১। তবে মামলার বাদী কে তিনি নিশ্চিত  করতে পারেননি। এ মামলায় সাংবাদিক ফজলে এলাহীকে মঙ্গলবার বিকালে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক ফজলে এলাহীকে বুধবার সকালে আদালতে তোলা হবে। ফজলে এলাহীকে গ্রেফতারের পর থানা চত্বরে উপস্থিত হন রাঙামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

 

এদিকে প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাঙামাটি ছাত্র ইউনিয়ন ও রাঙামাটি সাংবাদিক সমিতি। গণমাধ্যমে প্রেরিত  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  হয়রানিমূলক মামলার মধ্য দিয়ে দেশে সাংবাদিকতার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। অনিয়ম-দুর্নীতি, সমাজের নানা অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছে। বিজ্ঞপ্তিতে অবিলম্বে সাংবাদিক ফজলে এলাহীর মুক্তি দাবি জানানো হয়েছে।

 

অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে ফজলে এলাহীর মুক্তি দাবি করেছে রাঙামাটি সাংবাদিক সমিতি। ফজলে এলাহীর মুক্তির দাবীতে বুধবার সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে রাঙামাটি সাংবাদিক সমাজ প্রতিবাদ কর্মসূচি ডেকেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ