• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামটিতে আঞ্চলিক বেতার কেন্দ্রে মারমা ভাষায় স্থানীয় সংবাদ সম্প্রচারের উদ্বোধন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2015   Thursday

বৃহষ্পতিবার বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে স্থানীয় সংবাদ মারমা ভাষায় সম্প্রচার  অনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে।

 

অনুষ্ঠানের উদ্ধোধক ও প্রধান অথিতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী আখতার উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বেতার প্রতিষ্ঠা লগ্ন থেকে মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। মানুষের চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারলে বেতারের গুরুত্ব বাড়বে।

 

বাংলাদেশ বেতার উপ-মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটির আঞ্চলিক বেতার কেন্দ্রের পরিচালক মোঃ সালাহ উদ্দিন বেতার কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী ভাস্কর দেওয়ান বার্তা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ কর্মী সুশোভন চাকমা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এছাড়াও বান্দরবান বেতারের কর্মকর্তাবৃন্দ রাঙামাটির আঞ্চলিক বেতারের কর্মকর্তা কর্মচারী শিল্পী ও কলাকুশলীবৃন্দ সহ উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রাঙামাটির আঞ্চলিক বেতারের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

বাংলাদেশ বেতারের মহাপরিচালক  বলেন বেতারের গুরুত্ব বাড়াতে হলে বার্তা বিভাগকে আরো বেশী সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তবে বর্তমান সময়ে এটি একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জকে মোকাবেলা করে তৃণমুল পর্যায়ে বেতারের প্রয়োজনীয়তা মানুষের মাঝে পৌছাঁতে হবে।

 

তিনি আর বলেন, এ বেতার সংবাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বাড়াতে বর্তমান সরকার বেতার সংবাদের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ভাষায় সংবাদ পরিবেশন করার উদ্যোগ গ্রহণ করেছে। এটি মধ্যে গতবছর এপ্রিলে রাঙামাটির বেতার কেন্দ্রে চাকমা ভাষায় স্থানীয় সংবাদ পরিবেশিত হচ্ছে। তার ধারাবাহিকতায় মারমা ভাষায় সংবাদ সম্প্রচার হবে। এভাবে পর্যায়ক্রমে আরো অন্যান্যা জাতি গোষ্ঠির ভাষায় সংবাদ পরিবেশনের উদ্যোগ নেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ