• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2022   Thursday

রাঙামাটি শহরের জেনারেল হাসপাতালের প্রধান গেইটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগের এক নেতা খুন হয়েছেন। তার নাম জয় ত্রিপুরা(২৫)। বৃহস্পতিবার মধ্যরাত আড়াইটার দিকে এ  ঘটনা ঘটেছে। তিনি ছাত্রলীগের রাঙামাটি উপজেলা সদর শাখার  উপ-প্রচার সম্পাদক  দায়িত্বে ছিলেন ও  শহরের দেবাশীষ নগর এলাকার খোকন মনি ত্রিপুরার ছেলে।  


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক আড়াইটার দিকে শহরের রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রবেশের প্রধান গেইটের সামনে দাড়িয়ে ছিলেন উপজেলা সদর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক জয় ত্রিপুরা। এসময় ৫ থেকে ৫ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি পেটে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। এক পর্যায়ে লোকজন তাকে মাটিতে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালে জয় ত্রিপুরাকে দেখতে যান।


জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সূজন এ হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভোর রাত আড়াইটার দিকে শহরের  রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রধান গেইটের সামনে ৫ থেকে ৬ জন একদল মুখোশ পরা দুর্বৃত্ত ছাত্রলীগের উপজেলা সদর শাখার উপ-প্রচার সম্পদক  জয় ত্রিপুরাকে ছুরিকাতাঘাত করে হত্যা করেছে।   তিনি অবিলম্বে দুষ্কৃতকারীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল শুক্রবার জেলা ছাত্রলীগ বিক্ষোভ-সমাবেশ করবে বলেও তিনি জানান।   


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, হাসপাতাল এলাকায় জয় ত্রিপুরা নামে এক যুবককে দুর্বৃত্তরা ছুড়িকাঘাতাটে করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশের প থেকে তদন্ত  শুরু করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ