• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2022   Tuesday

রাঙামাটিতে সপ্তম শ্রেণীর এক শিার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে ফারুক (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।


জানা যায়, রাঙামাটির কাউখালী উপজেলায় বেতবুনিয়া ইউনিয়নের ডলুছড়ি গ্রামের সপ্তম শ্রেণী পড়ুয়া এক শিার্থীকে তার মায়ের আপন ফুফাতো ভাই মো. ফারুক বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০২০ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কয়েক দফায় ধর্ষণ করে। ধর্ষণের পর কাউকে কিছু বলতে নিষেধ করার পর এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে গেলে তার পরিবার বিষয়টি জানতে পারে। পরবর্তীতে মেয়েটি সন্তান প্রসবের তিন দিন পর নবজাতকের মৃত্যু হয়। পরবর্তীতে ডিএনএ পরীক্ষায়ও নবজাতকের পিতা মো. ফারুক প্রমাণিত হয়।


আসামিপক্ষে আইনজীবী সুম্মিতা চাকমা জানান, এ রায়ে আমরা সংক্ষুব্ধ। আমার মক্কেল ন্যায় বিচার পাননি। আমরা উচ্চ আদালতে যাব।


রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি জানান, এই রায়ের মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমরা রায়ে সন্তুষ্ট। এই রায় ভবিষ্যতে এ ধরণের জঘন্যতম অপরাধ থেকে মানুষ নিবৃত করবে বলে মনে করি। অর্থদন্ড থেকে প্রাপ্ত টাকা বাদীর পরিবারকে দেওয়া হবে। আগামী ৯০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাপ্ত অর্থ ভিকটিমকে দিতে নির্দেশনা দিয়েছেন আদালত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ