• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

এইচএসসি`তেও শ্রেষ্ঠ কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ,শতভাগ পাস

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2022   Sunday

প্রথমবারের মতো ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পার্বত্যাঞ্চলে সেরা স্থানটি দখল করেছে বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই।
 
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম জানান, এবছর তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে ৭১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ জনসহ মোট ১শ` ৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করেছে। অথাৎ এই কলেজ থেকে শতভাগ পাস করেছে। এবং ৪০ জনই জিপিএ-৫পেয়েছে। এরমধ্যে ৩২ জন বিজ্ঞান বিভাগে ও ব্যবসা শিক্ষা বিভাগে ৮ জন জিপিএ-৫ অর্জন করেছে। যা পার্বত্যাঞ্চলে সর্বোচ্চ।
২০১৯ সালের এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমোদন পাওয়া কাপ্তাইয়ের এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত ৩ বছর এসএসসি ও জেএসসিতে পার্বত্যাঞ্চলে সেরা স্থানটি দখল করে আসছে। 
 
প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী বলেন, কলেজের এই ফলাফলে তারা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্বে সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের তিনি অভিনন্দন জানান। আগামীতেও এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে বলে তিনি উল্লেখ করেন। 
 
কলেজের শিক্ষকবৃন্দ এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন, তারা স্কুল শাখার মতো কলেজ শাখাতেও তিন পার্বত্য জেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। ভবিষ্যতে চট্টগ্রাম বোর্ডেও তারা নিজেদের একটি স্থান তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান এই শিক্ষকবৃন্দ।
 
উল্লেখ্য,এসএসসি ও জেএসসিতেও পার্বত্যাঞ্চলের মধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ হয়েছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ