• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বিলাইছড়িতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2022   Saturday

শনিবার শিক্ষা বর্ষে প্রথম দিনে, শিক্ষার্থীদের জনে জনে,বই নিবে খুশি মনে - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত বিলাইছড়ি উপজেলার সকল বিদ্যালয়ে  বই উৎসব ও  নতুন বই বিতরণ করা হয়েছে।

 
দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠানে উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ বখতেয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি  ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, এনজিও কর্মকর্তা লাল সোয়াক লিয়ানা পাংখোয়া প্রমুখ। এসময় শিক্ষক, অভিভাবক,  এসএমসির সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ  উপস্থিত ছিলেন। পরে রেমলিয়ানা পাংখোয়া পাংখোয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে  বই বিতরণ করেন। 
 
 
এছাড়াও বিলাইছড়ি মডেল সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও কুতুব দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন। 
 
 
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শনিবার  উপজেলায় মাধ্যমিক, নিম্ম মাধ্যমিক ও প্রাথমিক মিলে মোট  ৫৯ টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এইসব নতুন বই বিতরণ করা হয়েছে। 
 
প্রধান অতিথির বক্তব্যে রেমলিয়ানা পাংখোয়া  বলেন, জ্ঞানীদের কথা, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এবং শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। 
 
 
তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয় হলো শিক্ষার্থীদের প্রথম বিদ্যালয় এবং শিক্ষার ভিত্তি তৈরির প্রথম ধাপ। তাই তিনি শিক্ষক এবং অভিভাবকদের এই সময়ে শিশুদের বিশেষ যত্ন সহকারে পড়ানোর আহবান জানান। কারণ প্রাথমিক স্তরের ভিত্তিটা শক্ত না হলে উচ্চ বিদ্যালয়ে গেলে ঝরে পরার সম্ভাবনা থাকে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ভবিষ্যতে  এই বিদ্যালয়গুলো থেকে উচ্চ পদস্থ সরকারি বিভিন্ন কর্মকর্তা বেড়িয়ে আসুক। তাই  শিক্ষার্থীদের বড় মানুষ হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ