• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটিতে বই উৎসবের উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2022   Saturday

করোনার কারনে সীমিত আকারে বই বিতরন উৎসব ২০২২ সংকুচিত করে নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যয় রাঙামাটিতেও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের মধ্য দিয়ে বই উৎসব উদযাপন করা হয়েছে।


শনিবার (১জানুয়ারি) সকালে সদর উপজেলার গোধুলী আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্ধোধন করেন। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজ দিপীকা খীসা,উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা গোধুলী আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোতাহার হোসেন’সহ জেলা শিক্ষা,অভিবাবক ছাত্র-ছাত্রী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়াম্যান বলেন, শিক্ষিত জনগোষ্ঠী দেশ ও জাতির সম্পদ। ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে নতুন প্রজন্মের মেধা বিকাশের ক্ষেত্রে স্কুল-কলেজের পাশাপাশি খেলাধুলা, বইপড়া, সৃজনশীল শিক্ষা এবং নৈতিক শিক্ষাসহ সকল ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি মাতা-পিতাকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, লেখাপড়ার মাননোন্নয়ন হলেই প্রকৃত উন্নয়ন সাধিত হবে। ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে গড়তে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তেমনি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে আগামী প্রজন্মকে সু শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ সময় তিনি ছেলে-মেয়েরা যাতে বিপথগামী না হয় সেদিকে লক্ষ্য রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানান।


তিনি অভিভাবকদের উদ্দ্যেশে বলেন, শুধু ভাল ফলাফল করলে চলবেনা শিক্ষার্থীদের ভাল মানুষ করার পাশাপাশি সু নাগরিক হিসেবে গড়ে তোলাও আপনাদের দায়িত্ব।


এদিকে নতুন বই দেওয়ার এ আয়োজনকে শিক্ষার্থী আর শিক্ষকরা উৎসবের মতই পালন করছেন। নতুন বইগুলো হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের সেকি বাঁধভাঙ্গা উল্লাস ও আনন্দে আত্মহারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ