• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে অসহায় ও শীতার্থদের শীতবস্ত্র বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2021   Monday

রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কৈইল্লামুড়া এলাকায় অসহায় ও শীতার্থদের মাঝে সোমবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

রাঙামাটি সদর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধান অথিতির হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। রাঙামাটি সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সজল চাকমা, বিশষ্টি সমাজ সেবক ও ঠিকাদার জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন, রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি মো: আলাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এলাকায় ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দীপংকর তালুকদার এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য এলাকায় অভাবনীয় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। গেল এক যুগ ধরে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। রাস্তা, ঘাট, কালবার্ট ব্রীজ, মসজিদ মন্দির, ধর্মীয় উপাসনালয় সহ প্রতটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ফলে এ সরকারের আমলে পার্বত্য এলাকায় টেকসই উন্নয়ন হচ্ছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। আওয়ামীলীগ সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক হওয়ার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে।

 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার মতায় আছে বলেই পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি যথেষ্ট আন্তরিক বলেই শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই আমরা উন্নয়নের সমান সহযোগিতা পাচ্ছি। তাই বর্তমান সরকারের এ চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করতে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি দলমত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ