• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে নিন্ম আয়ের মানুষের জন্য এক টাকার ভাসমান বাজার অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2021   Saturday

শনিবার রাঙামাটিতে হত দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের জন্য ব্যতিক্রমধর্মী এক টাকার ভাসমান বাজার অনুষ্ঠিত হয়েছে।স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় ও সেনাবাহিনীর উদ্যোগে রাঙামাটি সদরের শুভলং বাজার এলাকায় কাপ্তাই হ্রদের উপর এ ভাসমান বাজার পরিচালিত হয়।


রাঙামাটি সদর জোনের ব্যবস্থাপনায় এক টাকার ভাসমান বাজার উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান। এ সময় রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল আশিকুর রহমান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এক টাকার বাজারে হত দরিদ্র নিন্ম আয়ের মানুষ মাত্র এক টাকা দিয়ে চাল, ডাল, তেল, আটা, লবনসহ বিভিন্ন নিত্যপন্য ও বিনামূল্য ৮ প্রকারের নিত্যব্যবহায্য সামগ্রী ইচেছ মতো বাছাই করে নিয়েছে।


পার্বত্য দূর্গম এলাকায় এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবসী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ