• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

শুধু মানুষ হলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে হবে খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রী- বীর বাহাদুর উশৈসিং

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2021   Thursday

শুধু মানুষ হলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে হবে। মানুষের কল্যানে কাজ করতে হবে।  আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার আগে বৃট্রিশ আলম থেকে  অনেক এ দেশে অনেক সরকার ক্ষমতায় ছিলো, কিন্তু এ শেখ হাসিনা সরকার ছাড়া আর কোন সরকার পার্বত্য অঞ্চলে লোকদের শিক্ষিত করার জন্য কোন স্কুল কলেজ স্থাপন করেন নাই। যা বতর্মান সরকার করে যাচ্ছেন।

 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি মানিকছড়ি গাড়ীটানা উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও অভিবাবক সমাবেশে  প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ সব কথা বলেন।

 

এ সময় তিনি আরো বলেন ভালো মানুষের ধর্ম ইসলাম ধর্ম, ভালো মানুষের ধর্ম সনাতন ধর্ম, ভালো মানুষের ধর্ম বৌদ্ধ ধর্ম। যারা ধর্ম নিয়ে বাড়া-বাড়ি করেন তারা আসলের কোন ধর্মের না। ভালো মানুষরা কোন ধর্মকে অবমাননা করেন না।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ে তিনি বলেন সারা দেশে ন্যায় পার্বত্য চট্টগ্রামে বিশাল উন্নয়ন হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের লোকেরা ও এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে। আরো  ৫ শত ৮০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪০ হাজার পরিবারকে বিদ্যুৎতের আওয়াতায় আনার জন্য প্রকল্প গ্রহন করা   হয়েছে।  যেখানে বিদ্যুৎ নেই সেখানে সোলার প্যানেলের মাধ্যমে  সৌর বিদ্য্যুৎতের ব্যবস্থা করা হবে। গত তিন বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রায় ২৭ হাজার পরিবারকে  সৌর বিদ্যুৎতের আওয়াতায় আনা হয়েছে। সব উন্নয়ন শান্তি চুক্তির সুফল উল্লেখ করেন তিনি।

এর আগে তিনি ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে গাড়ীটানা উচ্চ বিদ্যালযের দ্বিতল ভবন ও ৫০ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত মানিকছড়ি শিশু পার্ক উদ্বোধন করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রমুখ।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ