• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

নানিয়ারচর ইউএনও’র অপসারণ দাবিতে খাগড়াছড়িতে পিসিপি-হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2014   Monday

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নুরুজ্জামানকে অপসারণ ও শাস্তির দাবীতে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।

 পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ‘পাহাড়ি নিধনের ষড়যন্ত্র রুখে দাও’ এই শ্লোগানে সোমবার শহরের স্বনির্ভর  থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নারাঙহিয়া, উপজেলা হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সদস্য জেসীম চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক সুভাষ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিশুক চাকমা।

বক্তারা বলেন, গত ১৬ ডিসেম্বর নান্যাচরের বগাছড়িতে সেটলার কর্তৃক পাহাড়িদের বসতবাড়িতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের এখনো যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হয়নি। রোববার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পাহাড়িরা তাদের দুঃখ-দুর্দশা ও সেটলারদের হামলার সঠিক বিবরণ তুলে ধরায় ইউএনও মো: নুরুজ্জামান ক্ষিপ্ত হয়ে স্থানীয় মেম্বার কাজলী ত্রিপুরাকে অপদস্ত করা সহ পাহাড়িদের ঘরবাড়ি আবারও পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন। এতেই প্রমাণ হয় ১৬ ডিসেম্বরের হামলার সাথে তিনি জড়িত রয়েছেন। ববক্তারা সরকারের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বক্তারা অবিলম্বে বগাছড়িতে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের মদদদাতা নানিয়ারচর উপজেলা নির্বাহী কমর্কর্তা(ইউএনও) মো: নুরুজ্জামানকে অপসারণ ও শাস্তি, ক্ষতিগ্রস্ত পাহাড়িদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে সম্মানজনক পুনর্বাসনের দাবি জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ