• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

রাঙামাটির ধনপাতা বন বিহারে ১৭তম দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2021   Friday

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি এবং বিশে^র সকল হিত সুখ ও মঙ্গল কামনা করে শুক্রবার রাঙামাটির ধনপাতা বন বিহারের ১৭তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে আয়োজিত দিন ব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন মহাসাধক বনভান্তের প্রধানশিষ্য নন্দপাল মহাস্থবির, ধনপাতা বন বিহারের সাবেক অধ্যক্ষ প্রজ্ঞাবোধি স্থবির, বিহারের অধ্যক্ষ নতুন বংশ ভিক্ষু।। অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বক্তব্যে রাখেন রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ধনপাতা বনকিহার বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি স্বপন দত্ত চাকমা, স্থানীয় মৌজা প্রধান সুজিত দেওয়ান ও মগবান ইউপি চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা। এর আগে সকালের দিকে বুদ্ধমুর্তি দান, সংঘদান, আটাশ বুদ্ধ চৈত্য নির্মাণে শ্রদ্ধা দান, সামিয়ানা দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান, অষ্ট পরিষ্কার দানসহ বিভিন্ন সামগ্রী দান করা হয়। সকালের দিকে কাপ্তাই হ্রদে স্পীডবোটযোগে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। র মাধ্যমে দানোত্তম কঠিন চীবর দানোৎসবের দ্বিতীয় দিনের মুল অনুষ্ঠান সুচনা করা হয়। স্পীডবোট শোভাযাত্রাটি জেলা প্রশাসক বাংলো থেকে শুরু হয়ে কাপ্তাই হ্রদ প্রদক্ষিণ করে ধনপাতা বন বিহার ঘাটে গিয়ে শেষ হয়। এই অনুষ্ঠানে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক পূর্নার্থী অংশ নেন।


সন্মানিত অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ধনপাতা বন বিহারের উন্নয়ন কল্পে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে বলেন, বিহারের সাথে স্থানীয় মানুষের যোগাযোগের সুবিধার্থে উন্নয়ন বোর্ডের অর্থায়নে একটি ব্রীজ নির্মাণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ