• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

বরুণাছড়ি সার্বজনীন বনবিহারে ৯ম তম কঠিন চীবর দান উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2021   Wednesday

বুধবার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুণাছড়ি সার্বজনীন বনবিহাওে দুদিন ব্যাপী নবম তম দানোত্তম কঠিন চীবর দান শেষ হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় ধর্মদেশনা দেন, বৌদ্ধরত্ন উপাধিপ্রাপ্ত, মহাসাধক বনভান্তে’র প্রধান শিষ্য শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। অন্যান্য ভিুদের মধ্য ধর্মদেশনা দেন, ধুতাঙ্গটিলা বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ দেবধাম্মা মহাস্থবির। এসময় অন্যান্য সিনিয়র ভিক্ষুর মধ্যে দীঘিনালা বনবিহারের আবাসিক সিনিয়র ভিক্ষু ভদন্ত শ্রীমৎ শুভবর্ধন মহাস্থবির। বরুণাছড়ি সার্বজনীন বনবিহারের বিহার অধ্যক্ষ কুলজ্যোতি ভিক্ষুসহ অন্যান্য প্রমূখ ভিক্ষু উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, ১ নং সুবলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিহারী রঞ্জন চাকমা পবিত্র চাকমা ও সাংবাদিক বিহারী চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন জ্ঞান রঞ্জন চাকমা ও প্রতিচার্য্য চাকমা  ও পঞ্চশীল  প্রার্থনা করেন শিক্ষক সুজন চাকমা। । শুভেচ্ছা বক্তব্য রাখেন যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রূপক চাকমা।  অনুষ্ঠান শুরুতে উদ্বোধনী ধর্মীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দুপুরে কল্পতরু ও কঠিন চীবরকে পুরো বিহার এলাকা প্রদণি করে আনন্দ শোভাযাত্রা  বের করা হয়।  অনুষ্ঠানে ২৪ ঘন্টার মধ্যে তৈরীকৃত চীবর উপস্থিত ভিক্ষ সংঘের কাছে হস্তান্তর করা হয়।  এর আগে সকালে বুদ্ধপুজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, সুত্রপাঠসহ নানাবিধ দান। দানোৎসবকে ঘিরে রাঙ্গামাটি রাজবন বিহারে দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থীর ঢল নামে। বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় এবং মহামারি করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য ভাবনা (নিরবতা) করেন পুণ্যার্থীরা।

 

স্বধর্ম ধর্মীয় সভায় শ্রীমৎ নন্দপাল মহাস্থবির বলেন, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্ম রক্ষার্থে বিহারের যেমন গুরুত্ব রয়েছে তেমনি ধর্ম প্রচারে বিহারে ভিক্ষুরও প্রয়োজন আছে। তেমনি বিহার পরিচালনা করার জন্য পুণ্যার্থীদেরও প্রয়োজন আছে। সবকিছু একে-অপরের পরিপূরক। সেক্ষেত্রেও পারিবারিক জীবনে পঞ্চশীলের গুরুত্ব অপরিসীম। শীলের পাশা-পাশি দান,শীল-ভাবনা(ধ্যান) করতে হবে। ভাবনার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ