• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায়
কন্যা শিশুদের অধিকার বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে-মোহাম্মদ মিজানুর রহমান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2021   Thursday

আজকের কন্যা শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। আর কন্যা শিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভুমিকা পালন করবে। তাই কন্যা শিশুদের শিা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও সমতা নিশ্চিতকরণসহ তাদের এগিয়ে চলার পথকে বাঁধাহীন করতে এবং বাল্য বিয়ে বন্ধ করতে সকলকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।


বৃহস্পতিবার প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এই প্রতিবাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় কন্যা শিশু দিবস উপলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমুখ।


জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, আগে কন্যা শিশু জন্ম দেয়ার জন্য নারীদের অনেক নির্যাতনের শিকার হতে হত। কিন্তু বর্তমানে কন্যা শিশুরা এখন আর অপ্রত্যাশিত নয়। কন্যা শিশুরা শিতি হলে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাই কন্যা শিশুদের অধিকার বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধের ব্যাপারে সকলকে সর্তক এবং জনসাধারণকে সচেতন করার জন্য স্থানীয় গণ্যমান্য ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করারা আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ