• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2021   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী। জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা এবং প্রকল্পের ফোকাল পার্সন অরুনেন্দু ত্রিপুরা।


কর্মশালায় জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, গ্রীণহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার, প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, আইনজীবি সুস্মিতা চাকমা, ২নং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, পূর্ব ফুরোমন এলাকার কোষাধ্যক্ষ চিনু চাকমা, বরকলের হাজাছড়া সিআরসি সভাপতি প্রভাত মোহন চাকমা, বরকলের বামে ভূষণছড়া সিআরসি সভাপতি কমলকৃঞ্চ চাকমা, রাঙ্গামাটি সদরের বসন্তমোন সিআরসি সভাপতি অনিল বিকাশ চাকমা, কোষাধ্যক্ষ সুমিরা চাকমা, সদস্য রেবতি রঞ্জন চাকমা, বাঙ্গালকাটা ও চরবেক ছড়া সিআরসি সম্পাদক হলধর চাকমা, তিনকুনিয়া সিআরসি সদস্য নতুন বালা তঞ্চঙ্গ্যা, জুরাছড়ির তন্যাবিছড়া সিআরসি সম্পাদক মিতালী চাকমা, জুরাছড়ির ধুলকল ও পাচগতমা ছড়া সিআরসি সভাপতি সন্তোষ বিকাশ চাকমা, সদরের পূর্ব ফুরোমন সিআরসি সহসভাপতি বিজয় কুমার কার্বারী, সদরের সাপছড়ি সিআরসি পূর্ব ফুরোমন সিআরসি সাধারণ সম্পাদক চন্দ্রমনি চাকমা, সদরের সাপছড়ি ইউনিয়নের মহিলা মেম্বার সুমিত্রা চাকমা, এসআইডির প্রোগ্রাম অফিসার এ কে এম আজাদ, উপজেলা ফ্যাসিলিটেটর জয় খীসা, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ৩নং সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা, ৬নং বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, সিএইচটি ভিসিএফ নেটওয়ার্কের সভাপতি থোয়াই অং মারমা, সদরের পূর্ব ফুরোমোন সিআরসি সভাপতি নিরু চাকমার চাকমা, আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েট কক্সি তালুকদার উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, জলবায়ুর সকল তহবিল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যাচ্ছে। নীতিনির্ধারক মহল পার্বত্য চট্টগ্রামের জলবায়ু সম্পর্কে খুব বেশি কথা বলছেনা। জলবায়ুর ক্ষতিকর প্রভাবের ভুক্তভোগী হবে পার্বত্য চট্টগ্রামের মানুষেরা। বিগত ৪০ বছরের পার্বত্য চট্টগ্রামের জলবায়ুর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় অতিবৃষ্টি, বৃষ্টির মৌসুম পরিবর্তন, গাছপালা কমে যাওয়া এবং ফসল না হওয়া প্রভৃতি বিষয়গুলো ঘটছে। বাংলাদেশের শতকরা ৮০ ভাগ জৈববৈচিত্র্য এবং ৪৩ শতাংশ বনভূমি পার্বত্য চট্টগ্রামে। অথচ জলবায়ুর ক্ষতির প্রভাব নিরসনে পার্বত্য চট্টগ্রামের জন্য জাতীয় পলিসিতে কোন বরাদ্দ নেই। এ অঞ্চলের মানুষকে সরকারকে বলতে হবে পার্বত্য চট্টগ্রামের জন্য যাতে বরাদ্দ রাখা হয়। আমাদের এ বিষয়ে সোচ্চার হতে হবে এবং সরকারকে জানাতে হবে। এ প্রকল্পের মাধ্যমে যেসমস্ত সিআরসি গঠিত হয়েছে তাদেরকে দিয়ে ভবিষ্যতে স্থানীয়ভিত্তিক জলবায়ু বিষয়ক পরিকল্পনা করতে হবে।

 


প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী বলেন, ২০ বছর আগে পার্বত্য চট্টগ্রামের মানুষ জলবায়ু সম্পর্কে খুব বেশি সচেতন ছিলনা এবং এসমস্ত বিষয়গুলো একটা পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ ছিল। বন ধ্বংস এবং পরিবেশ উজাড় হওয়ার পর আমরা উপলব্ধি করতে পারছি আমরা কি হারিয়েছি। ১০বছর আগেও পার্বত্য চট্টগ্রামের শহরসহ প্রত্যন্ত অঞ্চলে পানির জন্য হাহাকার ছিল, বর্তমানে জনস্বাস্থ্য বিভাগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা হচ্ছে। পূর্বে পাহাড় জঙ্গলে, ছড়াতে এবং ঝিড়িতে পর্যাপ্ত পানি ছিলো, এখন নেই। সব হারাতে বসেছি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ কষ্ট পেলেও প্রতিবাদ করেনা, সমস্যা হলেও চুপ থাকে। এটাই এখানকার মানুষের বৈশিষ্ট্য। প্রতিবাদ করতে জানেনা, চাইতে জানেনা, বলতে চাইনা এধরনের মানুষের পক্ষে জনপ্রতিনিধিদেরকেই তাদের মঙ্গলের জন্য সোচ্চার হতে হবে।

 

 

তিনি এ প্রকল্পটি যাতে এখানেই শেষ না হয়ে আবার ফিরে আসে এ ব্যবস্থা করতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য গুরুত্ব সহকারে দেখতে হবে। সচেতন এবং আন্তরিক থাকতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে। এভাবে আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী আমরা উপহার হিসাবে দিয়ে যেতে পারবো বলে মন্তব্য করেন।

--প্রেস বিজ্ঞপ্তি।

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ