• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটিতে সমন্বয় সভা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2021   Monday

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারী কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা সোমবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসন সম্মেলন কে অনুষ্টিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলায় দায়িত্ব প্রাপ্ত সচিব ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো: মশিউর রহমান।


করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারী কার্যক্রম বিষয়ক সমন্বয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনের সভাপতিত্বে ডিজেএফ আই কর্ণেল ইমরান ইবনে রউফ, পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন, সিভিল সার্জেন বিপাশ খীসা, এনএস আই এর যুগ্ন পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এসময় পার্বত্য জেলায় দায়িত্ব প্রাপ্ত সচিব ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো: মশিউর রহমান বলেন, জেলায় করোনা সংক্রামন রোধে সকলকে আরো বেশী সজাগ থাকতে হবে। সরকারের লকডাউন যথাযথ ভাবে পালন ও জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলতে প্রশাসনের সকলকে মাঠে কাজ করার আহবান জানান।


সভা শেষে রাঙামাটি জিমনেসিয়াম হল রুমে এলাকায় বসবাসরত দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ