• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

আগামী সোমবার থেকে ৫দিন ব্যাপী তিন পার্বত্য জেলায় বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব শুরু হচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2021   Saturday

আগামী ১১ সোমবার থেকে ৫দিন ব্যাপী তিন পার্বত্য জেলায় বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব শুরু হচ্ছে। মজিুব বর্ষ উদযাপনে ভিন্নমাত্রা যোগ করা এবং পার্বত্য চট্টগ্রামে পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগানো ও এ অঞ্চলে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে জনপ্রিয় করে তোলার জন্য  এই বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের আয়োজন করা হয়েছে।

 

শনিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এ কথা জানান। সংবাদ সন্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান নূরুল আলম নিজামী, উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আশীষ কুমার বড়ুয়া ও হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, এই অ্যাডভেঞ্চার উৎসবের মূল উদ্দেশ্য হলো পার্বত্য চট্টগ্রামে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশীয় ও আর্ন্তজাতিকভাবে উপস্থাপন, রোমাঞ্চ প্রিয় তরুনদের উৎসাহ প্রদানের মাধ্যমে বিশ^ব্যাপী অ্যাডভেঞ্চারমূলক কার্যক্রমে তাদের অংশগ্রহন বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ, অ্যাডভেঞ্চার কার্যক্রমের মাধ্যমে তরুনদের মাঝে সাহস ও দেশ প্রেম জাগ্রত করা, চ্যালেঞ্জিং বিভিন্ন ইভেন্টে তরুনদের অংশ গ্রহনের মাধ্যমে আত্নপ্রত্যায়ী ও উদ্যামী যুব সমাজ গড়ে তোলাসহ ইত্যাদি। এই  উৎসবে এতে দেশের বিভিন্ন স্থান থেকে ১শ জন প্রতিযোগি অংশ নিচ্ছেন।  এর মধ্যে ৪৩ জন নারী প্রতিযোগী রয়েছেন। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের সার্টিফিকেটসহ ক্রেস দেওয়া হবে।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে স্থানীয় প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচেছ। প্রতিযোগিতার মধ্য রয়েছে ট্রেইল রান ও পেলিং, কানিওনিং , কায়াকিং, ট্রেকিং, রোপ কোর্স, কেভ ডিসকভারি, হাইকিং ও ট্রেইল রান, ট্রেজার হান্ট, হাইকিংসহ ইত্যাদি। তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, আগামী সোমবার সকাল ১০টায় রাঙামাটি মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপি। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সমাপনী অনুষ্ঠানে বর্নাঢ্য সাংস্কৃতিক ও আতজ বাজির আয়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ