• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

তীব্র শীতে কাঁপছে বরকলের কৈতুরখীল মারমা পাড়া অসহায় ছিন্নমুল মানুষেরা

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2021   Saturday

বরকল উপজেলার শুভলং ইউনিয়নের দুর্গম কৈতুরখীল মারমা পাড়ার অসহায় ছিন্নমুল লোকজন শীতে কাপছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা শীতে কষ্ট ভোগ করতে হচ্ছে। অথচ রাঙামাটির বিভিন্ন স্থানে অসহায় ছিন্নমুল লোকজনদের মাঝে সরকারী-বেসরকারীভাবে শীত বস্ত্র বিতরণ করা হলেও এই দুর্গম মারমা পাড়া গ্রামের মানুষের কাছে এক টুকরো শীতের কাপড় পৌছায়নি।

 

সরজমিনে জানা যায়, রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের দক্ষিণে অবস্থিত কৈতুরখীল মারমা পাড়া। এই পাড়ায় ৫৪ পরিবারের বসবাস। পাড়ার বাসিন্দারা জুম চাষ, দিন মজুর আর পাহাড়ের বাগান করে জীবিকা নির্বাহ করে থাকেন। পাড়ার লোকজন গরীব ও অসহায় হওয়ার কারণে তীব্র শীত নিবারণের জন্য শীতের কাপড় কেনার তেমন একটা সামর্থ্য নেই। তাই তীব্র মীতের মধ্যেও ছিন্নমূল ও হতদরিদ্রদের জীবিকা সন্ধানে বের হতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা শীতে কষ্ট ভোগ করতে হচ্ছে। অথচ সরকারী ও বিভিন্ন সংস্থা থেকে অন্যান্য স্থানে শীত বস্ত্র দেওয়া হলেও এই দুর্গম কৈতুরখীল মারমা পাড়ার অসহায় ছিন্নমুল মানুষের কথা কেউই খবর রাখে না। ফলে তাদেও কপালে জুটেনি শীতবস্ত্র।


মারমা পাড়ার প্রবীন কার্ব্বারী অংচলা মারমা জানান, এই গ্রামের অধিকাংশ পরিবারের আয়ের উৎস জুম ও দিন মজুরি। তাদের পক্ষে শীতের কাপড় কেনার সামর্থ নেই।


মিচিং মারমা জানান, ১০ বছর আগে স্বামী মারা গেছে। ১ ছেলে ১ মেয়ে তার। অন্যের জমিতে দিনমজুরির কাজ করে কোন মতে সংসার চলে। প্রতিদিন সকাল ও রাত্রে ছেলে মেয়েরা শীতে কাঁপতে হয়। কোন মতে একটি চাঁদর দিয়ে বুকে জড়িয়ে রাত কাটায়।


তিংমা মারমা জানান কএই কথা তার মেয়ের বয়স ২ বছরে তার স্বামী মারা যায়। সে থেকে বাবার ঘরে উঠেছে। বাবা জুম চাষ করে সংসার চালায়।


৬৫ বৎসর বয়স্ক তয়াংক্রা মারমা ও ৬০ বৎসর বয়স্ক অংতোআই মারমা জানান, বয়স্ক হওয়ার কারণে আয় রোজগারও করা সম্ভব হচ্ছে না। কাপড়গুলে বহু পুরানে হওয়ায় শীত নিবরারণ করা যায় না।


পাড়ার কার্ব্বারী মঞ্চ মারমা বলেন, এই পাড়ার সবাই জুম ও দিন মজুরির উপর নির্ভর। যেখানে নুন আনতে পান্টা পুরিয়ে যায়, সেখানে কারোর পক্ষে শীতের কাপড় কেনার সম্ভব নয়।


ওয়ার্ড মেম্বার কালা চোগা চাকমা বলেন, প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল কম্বল বরাদ্দ পেয়েছেন। তার ওয়ার্ডে সাড়ে ৩শ পরিবারের মধ্যে অধিকাংশ জুম চাষী ও জেলে। সরকারিভাবে এ পর্যন্ত মাত্র ২৫টি কম্বল বরাদ্দ পেয়েছেন। তার মধ্যে এই পাড়াতে মাত্র ৩টি কম্বল বিতরণ করতে পেরেছেন।


বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, সরকারি প্রাপ্ত বরাদ্দ শীতবস্ত্র প্রথম পর্যায়ের প্রতিটি ইউনিয়ন পরিষদের জনসংখ্যা অনুপাতে দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ