• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

সোমবার শুরু হচ্ছে ৩’শ কিলোমিটারের বঙ্গবন্ধু ট্যুর ডি মাউন্টেইন বাইক প্রতিযোগিতা,উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2020   Sunday

রাঙামাটির সাজেক থেকে বান্দরবানের থানছি। পাহাড়ী আঁকাবাঁকা এই যাত্রা প্রায় ৩০০ কিলোমিটার। সোমবার (২৮ ডিসেম্বর) থেকে দেশের বাছাইকৃত ১০০ সাইকেলিস্ট অংশ নেবেন বঙ্গবন্ধু ট্যুর ডি মাউন্টেইন বাইক প্রতিযোগিতায়। 

 

সোমবার সকাল সাড়ে ৮টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এতে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা। এতে সভাপতির স্বাগত বক্তব্যে দেবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সফিকুল আহম্মদ।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতার সার্বিক সহযোগীতা করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন।


ইতিমধ্যে শেষ হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম। সেখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মোট ১০০ প্রতিযোগী নির্বাচন করা হয়। নির্বাচিতরা ২৮ ডিসেম্বর (সোমবার) সাজেক থেকে ৩দিনে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম ধাপে প্রতিযোগীরা ২৮ ডিসেম্বর সাজেক থেকে রাঙামাটি পর্যন্ত ১৩০ কিলোমিটার সড়কপথ অতিক্রম করবে। দ্বিতীয় ধাপে রাঙামাটি থেকে বান্দরবান পর্যন্ত ৯০ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং শেষ দিন ৩০ ডিসেম্বর বান্দরবান থেকে থানচি পর্যন্ত ৮০ কিলোমিটার অতিক্রম করার মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগীতা।


প্রতিযোগীতায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নকে ৩ লক্ষ টাকা, প্রথম রানার আপকে ২ লক্ষ টাকা, দ্বিতীয় রানারআপকে ১ লক্ষ টাকা এবং বিশেষ পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়ও অংশ নেয়া প্রতিযোগীদের সনদপত্র ও ম্যাডেল প্রদান করা হবে।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ অ্যাডভেঞ্জার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি জানান, এবারের আয়োজন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছি। মূলত বাংলাদেশের ক্রীড়া পর্যটনশিল্পের উন্নয়নে ও মাউন্টেইন বেইজড অ্যাডভেঞ্চার কার্যক্রম উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগীতার আয়োজন। স্থানীয় ও জাতীয় মিলে ১০০ প্রতিযোগী এতে অংশ নেবেন। স্বাস্থ্যবিধি মেনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।


উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৮ সাল থেকে এই প্রতিযোগীতার আয়োজন করে আসছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ