• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

বরকলে ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2020   Sunday

সরকারের ১০ বছর মেয়াদি দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নের জন্য জেলা ও উপজেলাগুলোতে পুষ্টি সমন্বয় কমিটি গঠন করার লক্ষ্যে তিন পার্বত্য জেলা ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে প্রথাগত কার্বারী, হেডম্যান, সার্কেল চীফ,পার্বত্য জেলা পরিষদ এর ভূমিকা অগ্রগণ্য।

 

অন্যদিকে ইউনিয়ন, পাড়া বা গ্রাম থেকে পুষ্টি সম্পর্কিত চাহিদা, সচেতনতা ও নেতৃত্ব জরুরি। এ বিষয়কে সামনে রেখে লিন প্রকল্প উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদ, হেডম্যান কার্বারীগণের উপস্থিততে পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও পরিকল্পনা প্রণয়ন  কর্মশালার আয়োজন করেছে।

 

তারই ধারাবাহিকতায় রাঙামাটির বরকল উপজেলায় জুম ফাউন্ডেশনের উদ্যোগে লীন প্রকল্পের অাওতায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি(ইউনিয়ন-এমএসপি)গঠন ও পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অাইমাছড়া ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি,ইউনিয়ন সচিব,সরকারি কর্মকর্তা(ইউডিসিতে অন্তর্ভুক্ত),প্রথাগত হেডম্যান -কার্বারী,স্কুল শিক্ষক,গণমাধ্যমকর্মী ও  সমবায় সমিতি প্রতিনিধিদের নিয়ে রোববার দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 

বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ কর্মশালায় অাইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমার সভাপতিত্বে সাক্রাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবেশ ধন চাকমা,উপজেলা জুম ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সঞ্চয় চাকমা, ফিল্ড ফ্যাসিলিটেটর জুয়েল চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 

সভা শেষে  অাইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমাকে সভাপতি ও ১৫৫ নং হেডভরিয়্যা মৌজার হেডম্যান পতুল চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে ২৫জন সদস্যবিশিষ্ট অাইমাছড়া ইউনিয়নে পুষ্টি সমন্বয় কমিটি গঠন করা হয়। নব গঠিত পুষ্টি সমন্বয় কমিটি ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে মাঠ পর্যায়ে সুনিশ্চিতভাবে কার্যক্রম বাস্তবায়ন করার প্রত্যাশা  ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ