• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটির রাজস্থলীতে তুইনুমং মারমা হত্যা মামলায় কাপ্তাই চিৎমরম ইউপি চেয়ারম্যানসহ আটক ২

রাজস্থলী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2020   Saturday

রাঙামাটির রাজস্থলী উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তুইনুমং মারমা নিহতের ঘটনায় কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান খ্যাইসা অং মারমা (৫৫) এবং একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সিংথোয়াই মারমা (৫০) কে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার তাদের আটকের পর পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।


জানা গেছে, নিহত তুইনুমং মারমার মা ওয়াংচিং মারমা বাদী হয়ে গেল ২৬ নভেম্বর রাজস্থলী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর গতকাল শনিবার ভোররাতে চিৎমরম এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিষান চালিয়ে উপজেলার চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান খ্যাইসা অং মারমা ও একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিংথোয়াই মারমাকে বাসা থেকে আটক করে। আটকের পর গতকা শনিবার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মারমা উপজেলার চন্দ্রঘোনা থানাধীন উজানছড়ি এলাকার মৃত মংবা মারমার ছেলে। ইউপি সদস্য ইউপি সদস্য সিংথোয়াই মারমা উপজেলার চন্দ্রঘোনা থানাধীন চংড়াছড়ি পূর্বপাড়ার খিজা মারমার ছেলে।


নিহত তুইনুমং মারমার জেঠাতো ভাই মংক্যচিং মারমার জানান, তার ভাইকে হত্যার পর তাঁর মা ওয়াংচিং মারমা বাদী হয়ে গত ২৬ নভেম্বর রাজস্থলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জেএসএস সন্তু গ্রুপের দুইজন এজাহারভুক্ত আসামিকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী।


রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান সত্যতা স্বীকার করে জানান, নিরাপত্তাবাহিনীর সদস্যরা চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যানসহ এক ইউপি সদস্যকে করে রাজস্থলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃত চেয়ারম্যান ও মেম্বারকে গতকাল শনিবার রাঙামাটি কোর্টে প্রেরন করা হয়েছে।


উল্লেখ্য, গেল ২০ নভেস্বর রাঙামাটির রাজস্থলী উপজেলার পৌয়তু ও ম্রও পাড়ার মধ্যবর্তী স্থানে গোলাগুলিতে নিহত তুইনুমং মারমা গুলিবিদ্ধ হন। গেল ২১ নভেম্বর তাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে গেল ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা ওয়াংচিং মারমা বাদী হয়ে রাজস্থলী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতাকর্মীদের দায়ী করে ২৩ জনের নাম উল্লেখসহ করে অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ