• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

মিছিল ম্লোগানে উত্তাল কাউখালী
ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2020   Monday

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ সাঃ এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কাউখালীর ধর্মপ্রাণ মুসলমানরা। সোমবার সকাল দশটায় কাউখালী প্রেসক্লাব চত্ত্বরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে এ বিক্ষোভের ডাক দেয়া হয়।

 

সোমবার সকালে উপজেলার বেতবুনিয়া, কলমপতি ও ঘাগড়া ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের মিছিল ও তাকবির ধ্বনিতে উত্তাল হয়ে উঠে কাউখালী প্রেসক্লাব চত্ত্বরসহ আশপাশের এলাকা। এসময় চট্টগ্রাম-কাউখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক রাষ্ট্র ফ্রান্সের সাথে সব ধরণের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং জণগণকে ফরাসি পণ্য বর্জনের  ডাক দেন।

 

কাশখালী রশিদিয়া মাদরাসার প্রিন্সিপাল  মাওলানা আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, বিআরডিবির চেয়ারম্যান বেলাল উদ্দিন, পোয়াপাড়া জামে মসজিদের খতীব আবুল হায়াত নেয়াজি, উপজেলা সদর জামে মসজিদের খতীব মাওলানা গোলাম ফারুক, মাওলানা আবুল হোসেন, ছিদ্দিকই আকবর রাঃ দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা ছানাউল্লাহ, নতুনপাড়া জামে মসজিদের খতীব মাওলানা তালুকদার বেলাল আহমেদ, হাসপাতাল জামে মসজিদের খতীব মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মোঃ মুছা, ঘিলাছড়ি জামে মসজিদের খতীব মাওলানা ইউছুফ, মাওলানা ইসমাইল, মাওলানা জয়নাল আবেদিন, মাওলানা মোশরফ, মাওলানা হাবিব উল্লাহ, মাওলানা নুরুল হক, মাওলানা ওমর ফারুক, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, নাছির উদ্দিন ফারুক, শরীফ মেম্বার প্রমুখ।

 

বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে পূণরায় প্রসক্লাব চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ