• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

পানছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষক ক্লাশ বাদ দিয়ে রমরমা ঠিকাদারীর অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2015   Saturday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাইসছড়ি আনন্দ মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষক ক্লাশ বাদ দিয়ে রমরমা ঠিকাদারীর অভিযোগ উঠেছে। তিনি বিদ্যালয়ের ক্লাশ না নিয়ে তিনি জড়িয়ে পড়েছেন ঠিকাদারী এবং কৃষি খামারের ব্যবসায়।

 

 শনিবার সকালে বিদ্যালয়ে না গিয়ে জেলা শহরের মাস্টার পাড়ামুখ এলাকায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ওই শিক্ষকের সাথে এক যুবকের বাদানুবাদের ঘটনায় বেরিয়ে এসেছে শিক্ষকের সকল কার্যক্রমের পান্ডুলিপি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শহরের সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে বাপ্পী নামে এক যুবকের সাথে বাদানুবাদ হয় শিক্ষক সাজ্জাদ হোসেনের। বাপ্পীর পিতার সাথে সাজ্জাদ হোসেনের অংশীদারে ঠিকাদারী ব্যবসা রয়েছে। বাদানুবাদের একপর্যায়ে বাপ্পী ও সাজ্জাদ হোসেনের মধ্যে হাতাহাতি হয়। পরে উপস্থিত অন্যান্যরা তাদের ছাড়িয়ে নিয়ে শান্ত করেন।

 

বাপ্পী নামক যুবকের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, সাজ্জাদ হোসেনের সাথে তার বাবা অংশীদারে ঠিকাদারী ব্যবসা রয়েছে। গত কিছুদিন আগে একটি কাজের বিলের টাকা উত্তোলন করেও তাদের সাথে যোগাযোগ করেনি। তাই টাকার বিষয়ে জানতে চাওয়া তিনি তার  উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

 

পানছড়ি উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তোয়াব যোগাযোগ করা হলে তিনি জানান,সাজ্জাদ হোসেন নামে এক সহকারী শিক্ষক শনিবার বেলা ১২টার সময় তাঁর মুঠোফোনে কল করে বলেছে তিনি(সাজ্জাদ) খাগড়াছড়ি সদর থেকে মোটরসাইকেল যোগে পানছড়িতে আসার পথে সড়ক দূর্ঘটনায় পড়ে আহত হয়েছেন। তাই তিনি বিদ্যালয়ে আসতে পারেননি। পরবর্তীতে লিখিত আবেদনের মাধ্যমে জানাবেন। তবে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, মুঠোফোনে কোন ছুটি হয় না।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেন জানান, এ ধরনের কোন অভিযোগ পাননি। লিখিত আকারে অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ