• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রবারণা পূর্নিমা উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2020   Saturday

দেশে সুখ-শান্তি ও সম্বৃদ্ধি কামনা করে শনিবার রাঙামাটিতে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রবারণা পূর্নিমা উদযাপিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের শেষ দিনে প্রবারণা পূর্নিমা হিসেবে উদযাপন করে থাকে বৌদ্ধ ধর্মালম্বলীরা। এর পর থেকে দীর্ঘ একমাস ধরে আয়োজন চলে প্রধান ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব।

 

প্রবারণা পূর্নিমা  উপলক্ষে সকালের দিকে রাঙামাটি রাজ বন বিহার প্রাঙ্গনে ধমীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মদেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। বক্তব্যে দেন রাঙামাটি রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান।

 

অপরদিকে শহরে আসামবস্তির ধর্মচক্র বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্ম সভায় স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকাদের উদ্দেশ্য ধর্মীয় দেশনা দেন ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনা পাল ভিক্ষু। বক্তব্যে দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা তথ্য সম্পাদক রফিকুল মাওলা, উদয়ন বড়sয়া, সনদ কুমার বড়sয়া প্রমূখ। এছাড়া মিলন বিহার, মৈত্রী বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্নিমা উদযাপিত হয়েছে।

 

অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধের অহিংসা পরম নীতি মেনে চলে ও হিংসা, লোভ, মোহ ও মিথ্যা দৃষ্টি পরিহার করে নিজেকে সর্বদা সৎপথে পরিচালিত করার হিতোপদেশ দেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ