• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাসুল (সঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানিকছড়িতে ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2020   Friday

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ(সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাঙামাটি সদর উপজেলাধীন মানিকছড়ি তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুমার নামাজ শেষে মানিকছড়ি রাঙামাটি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি সড়ক দিয়ে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মানিকছড়িতে মহানবী হযরত মুহাম্মদ(সঃ) এর ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অীতথি হিসেবে বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর মোল্লা। প্রধান অতিথি বলেন, এই ন্যাক্কার জনক ঘটনার দায়ে ফ্রান্সকে আন্তর্জাতিক আদালতে ক্ষমা চাইতে। তাই ফ্রান্স সরকারকে বলবো আগুন নিয়ে খেলা খেলবেন না ওই আগুনে গোটা ফ্রান্স পুড়ে যাবে। এযাবৎ যুগে যুগে যারা আল্লাহর রাসুল(সঃ)এর সাথে বেয়াদবি করে রেহাই পায়নি। ফ্রান্সও রেহাই পাবেনা। বাংলাদেশ সরকারের কাছে দাবি ফ্রান্সসরকার মুসলমানদের কলিজায় আঘাত করেছে তাই বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য আমদানি বন্ধ রাখতে হবে।

 

তৌহিদী জনতার ব্যানারে মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাওলানা খোরশেদ আলম,মাওলানা মোঃ সোয়াইব জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ওসমান গনি,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,আবদুল মোমেন ও নুর মোহাম্মদসহ আরো অনেকে।

 

বক্তারা বলেন, ৬ অক্টোবর ফ্রান্সের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র নিয়ে প্রদর্শন করায় তার নিন্দাসহ তীব্র প্রতিবাদ জানান। বাংলাদেশের সকল স্থানে ফ্রান্সের তৈরী পণ্য সামগ্রী বর্জনসহ সব কিছু বয়কট করার আহবান জানান। বক্তারা বলেন, ফ্রান্সের সরকার রাষ্ট্রীয় ভাবে কি করে তা সমর্থন করলো তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফ্রান্স সরকারের কাছে জোরদাবি দ্রুত ওই শিক্ষককে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা না হলে পৃথিবীর সকল মুসলমান একত্রিত হয়ে ফ্রান্সের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ