• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

৭১ টেলিভিশনসহ বিভিন্ন গনমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে মানবন্ধন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2020   Tuesday

৭১ টেলিভিশনসহ বিভিন্ন গনমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে কর্মরত গণমাধ্যম কমীরা মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।


জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী মানবন্ধনে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে অনান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেব নাথ, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ৭১ টেলিভিশন রাঙামাটি প্রতিনিধি উছিংছা রাখাইন।

 

অনুষ্ঠান স্বাগত বক্তব্য দেন ৭১ টেলিভিশন বাঘাইছড়ি সংবাদদাতা মোঃ ওমর ফারুক সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৭১ টেলিভিশন কাপ্তাই সংবাদদাতা নূর হোসেন মামুন। মানববন্ধনে রাঙামাটিসহ ১০ উপজেলার সাংবাদিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রতিবাদ সমাবেশে বক্তারা ৭১ টেলিভিশনসহ বিভিন্ন গনমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, গনমাধ্যমকে বয়কট ও হুমকি দেয়া নিচু মানষিকতার পরিচয়। একটি মহল ৭১ টেলিভিশনসহ বিভিন্ন গনমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তা প্রতিহত করার জন্য সবাইকে অঅহŸান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ